আজঃ বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬ -এ ২২ মাঘ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• সমাজ বিনষ্টকারীদের প্রতিরোধে প্রশাসনের আগে নাগরিকদের এগিয়ে আসতে হবে : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান • নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ • কাউনিয়ায় পে-স্কেলের দাবীতে বিক্ষোভ কর্মসূচী • পঞ্চগড়ে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান : মোবাইল কোর্টে জরিমানা, হাইড্রোলিক হর্ণ জব্দ • আগামীর বাংলাদেশ হবে বিএনপি’র বাংলাদেশ, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়বেন : নওশাদ জমির • সমাজ বিনষ্টকারীদের প্রতিরোধে প্রশাসনের আগে নাগরিকদের এগিয়ে আসতে হবে : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান • নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ • কাউনিয়ায় পে-স্কেলের দাবীতে বিক্ষোভ কর্মসূচী • পঞ্চগড়ে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান : মোবাইল কোর্টে জরিমানা, হাইড্রোলিক হর্ণ জব্দ • আগামীর বাংলাদেশ হবে বিএনপি’র বাংলাদেশ, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়বেন : নওশাদ জমির

"প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, চট্টগ্রামের" উদ্যোগে কুড়িগ্রামে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রংপুর নিউজ ডেস্ক

রংপুর নিউজ ডেস্ক , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 24 ডিসেম্বর, 2025

কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয় মাঠে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, চট্টগ্রামের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলার প্রায় দেড় হাজার শীতার্ত দুস্থ আনসার-ভিডিপি সদস্য ও সাধারণ মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস, বিশেষ অতিথি হিসেবে ছিলেন লালমনিরহাট আনসার ব্যাটালিয়ন (৩৪ বিএন), লালমনিরহাটের পরিচালক মোঃ কামারুজ্জামান, প্রেসিডেন্সি একাডেমিক ম্যানেজমেন্টের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন, প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ডঃ ইমাম হাসান রেজা, প্রেসিডেন্সি একাডেমিক ম্যানেজমেন্টের সদস্য সচিব গুলজার আলম আলমগীর, প্রেসিডেন্সি একাডেমিক ম্যানেজমেন্টের নির্বাহী সদস্য মাসুদুল আমিন খান, সিনিয়র স্কুলের ভাইস প্রিন্সিপাল ই. ইউ. এম. ইন্তেখাব, মিডল স্কুলের ভাইস প্রিন্সিপাল মো. জসিম উদ্দিন, মিডল স্কুলের চিফ কোঅর্ডিনেটর এন্ড প্রেসিডেন্সি কমিউনিটি সার্ভিস ক্লাবের কোঅর্ডিনেটর-ইন-চিফ মো. সাখাওয়াত হোসেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুরের জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, লালমনিরহাটের জেলা কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুড়িগ্রামের জেলা কমান্ড্যান্ট এ. এস. এম. সাখাওয়াৎ হোসাইন। আনসার ও ভিডিপি কার্যালয়ের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গার পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জের ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ মমিনুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলিপুরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া, ফুলবাড়ীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামিমা নাছরিন, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ বাবু মিয়া, উপজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী, উপজেলা প্রশিক্ষক মাসুদুর রহমান, উপজেলা প্রশিক্ষক নুরুজ্জামান শাহীন, উপজেলা প্রশিক্ষক মোঃ উজ্জ্বল হোসেন, উপজেলা প্রশিক্ষক মোঃ মিনহাজুর রহমানসহ ব্যাটালিয়নের সদস্য ও দলনেতা দলনেত্রীগণ।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

আমাদের ৯০-এর শৈশব: যে সময় আর ফিরে আসবে না
এ যেন নদী নয়, অনিশ্চয়তার আর্তনাদ।
মানুষ অভাগা জন্মায় না; তাকে অভাগা বানিয়ে রাখার জন্য সমাজ, রাষ্ট্র ও বাস্তবতার সমন্বিত অনীহাই যথেষ্ট।
আমরা এই মহামূল্যবান পৃথিবীর যোগ্য সন্তান হতে চেয়েছি।