পঞ্চগড়ে জামিয়া রাহমানিয়া আজিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন
পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড সংলগ্ন শীতা গ্রামে অবস্থিত জামিয়া রাহমানিয়া আজিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (০৩ মে) আয়োজিত এক ধর্মীয় ও সুধী সমাবেশের মধ্য দিয়ে এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা মাহফুজুল হক (দাঃ বাঃ)। তিনি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের একজন শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নরের প্রধান মুরুব্বী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া রাহমানিয়া আজিজিয়া পঞ্চগড়ের মুতাওয়াল্লি মোঃ আবু ইউসুফ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, সুধীজন এবং বিপুল সংখ্যক মুসল্লি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার প্রসারের পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে এ মাদ্রাসাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আশা প্রকাশ করেন, এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখবে। পাশাপাশি এলাকার শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে এ মাদ্রাসা একটি মাইলফলক হয়ে উঠবে বলেও মত দেন বক্তারা।
পঞ্চগড় সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শীতা গ্রাম হেলিপ্যাড এলাকায় প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি স্থানীয় শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও আদর্শ শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে মনে করছেন এলাকাবাসী।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন