আজঃ বুধবার, ২৪ জুন, ২০২৬ -এ ১০ আষাঢ় ১৪৩৩ - ৮ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ • পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ

খানসামায় হাইব্রিড ধানে অধিক ফলনের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসুদ রানা

মাসুদ রানা , খানসামা , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 3 মে, 2026

দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণ এবং ধান চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরের খানসামায় বেসরকারি উন্নয়নমূলক সংস্থা ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে দিনব্যাপী “আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) বিকেলে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া হাসনা বাগ দ্বি-মুখী ফাজিল (স্নাতক) মাদ্রাসায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মো. মোফাখাইরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ টেরিটোরি সেলস অফিসার মো. রুহুল আমিন, ব্র্যাক সিডের ডিলার মো. মামুনুর রশিদ (মামুন), ছাঈয়েদ আহমেদ সেলিম বুলবুলসহ আরো অনেকে।

কর্মশালায় মোট ৫৫ জন কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী সকল কৃষকের মাঝে আমন মৌসুমে চাষের জন্য ব্র্যাক-১০ জাতের হাইব্রিড ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

বক্তারা বলেন, আধুনিক উৎপাদন প্রযুক্তি ও উন্নতমানের বীজ ব্যবহারের মাধ্যমে ধানের ফলন বৃদ্ধি সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ ও সহায়তা কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামায় হাইব্রিড ধানে অধিক ফলনের লক্ষ্যে ব্র্যাকের দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন কৃষকরা।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image