আজঃ মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ -এ ১৭ চৈত্র ১৪৩২ - ১২ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• বামনডাঙ্গা ফিলিং স্টেশনে সপ্তাহ পেরুলেও তেল বিতরণের কোন খবর নেই, বাইকারদের ভোগান্তি চরমে • হাইকোর্টের আদেশ অমান্য করে আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলন, মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে মূলহোতা • অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন • নবজাতকের হাত কেটে ও পা পুড়িয়ে অর্থ উপার্জনের অভিযোগ মাদকাসক্ত মায়ের বিরুদ্ধে • ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার • বামনডাঙ্গা ফিলিং স্টেশনে সপ্তাহ পেরুলেও তেল বিতরণের কোন খবর নেই, বাইকারদের ভোগান্তি চরমে • হাইকোর্টের আদেশ অমান্য করে আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলন, মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে মূলহোতা • অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন • নবজাতকের হাত কেটে ও পা পুড়িয়ে অর্থ উপার্জনের অভিযোগ মাদকাসক্ত মায়ের বিরুদ্ধে • ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পঞ্চগড়ে আকস্মিক ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, সহায়তা নিয়ে হাজির ইউএনও

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 28 মার্চ, 2026

পঞ্চগড়ে আকস্মিক ঝড়ে গাছ উপড়ে বসতঘরের ওপর পড়ে চাকাতি বালা (৭০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের চাঁনপাড়া এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় ১২টার দিকে হালকা বৃষ্টিপাত শুরু হলেও সময়ের সাথে সাথে ঝড়ের তীব্রতা বেড়ে যায় এবং বজ্রপাত শুরু হয়। গভীর রাতে ঝড় ভয়াবহ রূপ ধারণ করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় চাকাতি বালা নিজ বসতঘরে একাই অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড ঝড়ো হাওয়ার তোড়ে বাড়ির পাশে থাকা একটি বড় ‘সড়কজিয়া’ গাছ হঠাৎ উপড়ে গিয়ে সরাসরি ঘরের ওপর আছড়ে পড়ে। এতে ঘরটি মুহূর্তেই দুমড়েমুচড়ে যায় এবং তিনি গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ না পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ছেলে হরেণ চন্দ্র বলেন, “ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাছটি পড়ার পরপরই আমরা কেউ ঘর থেকে বের হতে পারিনি। ঝড় থামার পর গিয়ে দেখি মা গাছের নিচে চাপা পড়ে আছেন। পরে তার মরদেহ উদ্ধার করি।”

এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আকস্মিক এই ঝড়ে চাঁনপাড়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ চাপা পড়ে একজনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকটি বসতঘর ও গাছপালার ক্ষতি হয়েছে।

ঘটনার পরপরই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা, চাল ও শুকনা খাবার তুলে দেন।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা আব্দুর রশিদ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিহত চাকাতি বালার স্বামী নখিয়া চন্দ্র পূর্বেই মৃত্যুবরণ করেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image