অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি গাইবান্ধা জেলা শাখার ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার প্রবীণ হিতৈষী সংঘ কার্যালয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। এই নির্বাচনে প্রতি প্যানেলে ১৭ জন করে মোট তিনটি প্যানেলে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্যানেলগুলো হচ্ছে রায়হান-মতিয়ার প্যানেল, মোজাম্মেল-রাজ্জাক প্যানেল ও মালেক-রউফ প্যানেল।
নির্বাচনে রায়হান-মতিয়ার প্যানেল ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম মোজাম্মেল-রাজ্জাক প্যানেল ভোট পেয়েছেন ১২২ ও মালেক-রউফ প্যানেল পেয়েছেন ৫৯ ভোট। এই নির্বাচনে মোট ভোটার ছিল ৩৭১ জন। প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৩৬টি। বৈধ ভোট ৩৩৩ টি ও ত্রুটির কারণে বাতিলকৃত ভোট ৩টি।
নির্বাচনে নির্বাচিত কমিটির কর্মকর্তারা হচ্ছেন চেয়ারম্যান আজাদ মো. আবু রায়হান মন্ডল, ভাইস চেয়ারম্যান মো. ফজলুর রহমান ও মো. খায়রুজ্জামান, সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল বারি রঞ্জু, কোষাধ্যক্ষ মো. খায়রুজ্জামান, যুগ্ম কোষাধ্যক্ষ আজিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য মহফিল হোসেন, নুরুন্নবী সরকার, রফিকুল ইসলাম, আমির হোসেন, শ্রীমতি মনিষা রাণী, আব্দুল মান্নান আকন্দ, সাখাওয়াত হোসেন, রোস্তম আলী, হাবিবুর রহমান ও শামছুল ইসলাম।
এ ব্যাপারে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মো. শাহ আলম জানান, মোট তিনটি প্যানেলে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। এ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে রায়হান-মতিয়ার প্যানেল বিজয়ী হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন