আজঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬ -এ ১৪ চৈত্র ১৪৩২ - ৯ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে বসছে বাজার : খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা • দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করছে সরকার : ডা. জাহিদ হোসেন • গাইবান্ধায় পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত নেতা আটক • কাউনিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী • চিরিরবন্দরে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ • তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে বসছে বাজার : খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা • দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করছে সরকার : ডা. জাহিদ হোসেন • গাইবান্ধায় পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত নেতা আটক • কাউনিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী • চিরিরবন্দরে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২

পঞ্চগড়ে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা কর্মসূচির উদ্বোধন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 19 মার্চ, 2026

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে পঞ্চগড়ে শুরু হয়েছে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে ময়লা-আবর্জনা পরিষ্কারের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি)।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক পসিকিউটর এ্যাড. আদম সুফি, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স এবং হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় প্রশাসন ও পৌরসভার প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচির শুরুতেই হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এসময় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং পানি জমে থাকার সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে তা পরিষ্কার করা হয়। প্রতিমন্ত্রী নিজেই হাতে-কলমে অংশ নিয়ে ড্রেনের ময়লা পরিষ্কার করেন, যা উপস্থিতদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলে।

পরবর্তীতে প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয় বিষয়সমূহ নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

র‌্যালি শেষে পঞ্চগড় পৌরসভার উদ্যোগে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় প্রতিমন্ত্রী ব্লোয়ার মেশিন ব্যবহার করে মশা নিধন স্প্রে কার্যক্রমে অংশ নেন। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরাও এ কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিটি পরিবার যদি নিজ নিজ বাসা ও আশপাশ পরিষ্কার রাখে, তাহলে এ রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকলে জেলার সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image