মূল কনটেন্টে যান
আজঃ বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ -এ ২৩ আশ্বিন ১৪৩৩ - ২৫ রবিউস সানি ১৪৪৮

রাস্তার উপরে বালু-পাথর লোডের অভিযোগে বক্তব্য না দিয়ে তথ্য অধিকার আইনে আবেদন চাইলেন পরিবেশ কর্মকর্তা

রাস্তার উপরে বালু-পাথর লোডের অভিযোগে বক্তব্য না দিয়ে তথ্য অধিকার আইনে আবেদন চাইলেন পরিবেশ কর্মকর্তা

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ৭ অক্টোবর, ২০২৬, ১২:৪৬ দুপুর আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৬, ৮:৫১ রাত

সংক্ষেপে

জনস্বার্থ সংশ্লিষ্ট এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য জানতে চাওয়া হলেও বক্তব্যের পরিবর্তে তথ্য অধিকার আইনে আবেদন করতে বলা নিয়ে প্রশ্ন উঠেছে।

  • উপজেলা: পঞ্চগড় সদর
  • জেলা: পঞ্চগড়
  • বিভাগ: রংপুর

পঞ্চগড় শহরসহ জেলার বিভিন্ন এলাকায় রাস্তার পাশে অবৈধভাবে বালু-পাথর স্তূপ করে রাখা এবং সড়কে বড় বড় ট্রাক দাঁড় করিয়ে বালু-পাথর লোড-আনলোড করার অভিযোগ উঠেছে। এতে একদিকে পরিবেশের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সড়কের পাশে দীর্ঘদিন ধরে বালু-পাথর ফেলে রাখা হচ্ছে। পাশাপাশি ট্রাক, ট্রলি ও অন্যান্য যানবাহনে বালু-পাথর পরিবহনের সময় সড়কে বালু-পাথর পড়ে ধুলাবালির সৃষ্টি হচ্ছে। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে এবং সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের বক্তব্য জানতে সহকারী পরিচালক মোঃ আব্দুল গফুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি বক্তব্য না দিয়ে বক্তব্যের জন্য তথ্য অধিকার আইনে আবেদন করার পরামর্শ দেন।

জনস্বার্থ সংশ্লিষ্ট এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য জানতে চাওয়া হলেও বক্তব্যের পরিবর্তে তথ্য অধিকার আইনে আবেদন করতে বলা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের দাবি, রাস্তার পাশে বালু-পাথর রাখার কারণে পরিবেশ দূষণ, ধুলাবালি ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় পরিচালক নূর আলম বলেন, “তিনি চাইলে সরাসরি এ বিষয়ে বক্তব্য দিতে পারতেন। আমরা বিভিন্ন সময় মোবাইল কোর্টসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি। তাহলে বক্তব্য দেওয়ার জন্য কেন তথ্য অধিকার আইনের মাধ্যমে আবেদন করতে হবে, বিষয়টি আমার বোধগম্য হচ্ছে না। আমি তাকে বিষয়টি বলে দিচ্ছি।”
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।