মূল কনটেন্টে যান
আজঃ বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ -এ ২২ আশ্বিন ১৪৩৩ - ২৪ রবিউস সানি ১৪৪৮

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আল মাহমুদ দোলন , বোদা , পঞ্চগড় প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ৬ অক্টোবর, ২০২৬, ৬:০৩ সকাল আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৬, ৮:৫১ রাত

সংক্ষেপে

দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য রফি ইসলাম বলেন, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে আমাদের খবর দেওয়া হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে রংপুরে জানাই। পরে রংপুর থেকে বিশেষ ডুবুরি দলের সহযোগিতায় মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করা হয়।

  • উপজেলা: দেবীগঞ্জ
  • জেলা: পঞ্চগড়
  • বিভাগ: রংপুর

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর পুকুর থেকে ওমর আলী (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পামুলী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওমর আলী ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় ঘটক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন বৃদ্ধ ওমর আলী। পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে তার জুতা দেখতে পাওয়া যায়। পুকুরে পানিতে পড়েছে এই ভেবে প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর  পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালালেও রাতে তাকে পাওয়া যায়নি।

পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়। মঙ্গলবার সকালে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ১০ মিনিটের অভিযান শেষে পুকুরের পানি থেকে ওমর আলীর মরদেহ উদ্ধার করা হয়।

দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য রফি ইসলাম বলেন, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে আমাদের খবর দেওয়া হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে রংপুরে জানাই। পরে রংপুর থেকে বিশেষ ডুবুরি দলের সহযোগিতায় মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, প্রাথমিক সুরতহাল ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।