আজঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ -এ ১৫ বৈশাখ ১৪৩৩ - ১১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া

নীলফামারীতে আইনগত সহায়তা দিবস উদযাপিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 28 এপ্রিল, 2026

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে| মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা আদালত চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়| এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মাহ&মুদুল হক|


অন্যান্যদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জিয়াউদ্দিন মাহমুদ, পারিবারিক আপিল আদালতের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মোছা. আরিফা ইয়াসমিন মুক্তা, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনামুল হক বসুনিয়া, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী, জেলা আদালতের জিপি আবু মো. সোয়েম এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী বক্তৃতা দেন| অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সহকারী জজ রবিউল ইসলাম|
এসময় বক্তারা বলেন, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করছে| মামলা দায়েরের আগে আইনি পরামর্শ দেওয়ার পাশাপাশি আপোষযোগ্য বিরোধে উভয় পক্ষের সম্মতিতে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়| সভায় সচেতনতা বৃদ্ধি ও আপস-মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বারোপ করেন তারা|
এসময় দুইজন সেরা প্যানেল আইনজীবী মো. আনোয়ার হোসেন, লায়লা আঞ্জুমান আরা ইতিকে সম্মাননা প্রদান করা হয়| এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.নাইম হাসান খান, সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. আতিউর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন|
জেলা লিগ্যাল এইড কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ২০২৫ সালে চলতি বছরে মোট ৫৩৩টি এডিআর আবেদন দায়ের হয়েছে, যার মধ্যে সরাসরি ৩৪৩টি এবং আদালত হতে প্রাপ্ত ১৯০টি| এ সময় আইনগত পরামর্শ দেওয়া হয়েছে ৪০৫ জনকে, এর মধ্যে নারী ১৮১ জন ও পুরুষ ২২৪ জন|


তিনি আরও জানান, এডিআরের মাধ্যমে মোট ৫১৫টি বিরোধ নিষ্পত্তি হয়েছে| এর মধ্যে ১৯৫টি মীমাংসিত এবং ৩২০টি নথিজাত করা হয়েছে| একই সময়ে এডিআরের মাধ্যমে ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা আদায় করে সংশ্লিষ্টদের মধ্যে প্রদান করা হয়েছে| এছাড়াও মামলা পরিচালনার জন্য ১৯৫ জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি|

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image