আজঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ -এ ৭ বৈশাখ ১৪৩৩ - ৩ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নারী কেলেঙ্কারি অভিযোগে উত্তপ্ত হাবিপ্রবি, দুই হলে সংঘর্ষে আহত ১০+ • নীলফামারীতে এটিএম বুথ ডাকাতির ঘটনায় এরেস্ট দুইজন • গোবিন্দগঞ্জে আইনমন্ত্রীর আকস্মিক সফর: তৃণমূলের মানুষের সঙ্গে এক আন্তরিক বিকেল • রংপুরে শাপলা সিনেমা হলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ৩৭ জন আটক • জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা • নারী কেলেঙ্কারি অভিযোগে উত্তপ্ত হাবিপ্রবি, দুই হলে সংঘর্ষে আহত ১০+ • নীলফামারীতে এটিএম বুথ ডাকাতির ঘটনায় এরেস্ট দুইজন • গোবিন্দগঞ্জে আইনমন্ত্রীর আকস্মিক সফর: তৃণমূলের মানুষের সঙ্গে এক আন্তরিক বিকেল • রংপুরে শাপলা সিনেমা হলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ৩৭ জন আটক • জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নীলফামারীতে এটিএম বুথ ডাকাতির ঘটনায় এরেস্ট দুইজন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 19 এপ্রিল, 2026

নীলফামারীর সদর উপজেলার কাজীরহাট বাজারে ডাচ বাংলা ব্যাংক-এর ফাস্ট ট্র্যাক এটিএম বুথে সংঘটিত ডাকাতির ঘটনার অবশেষে রহস্য উদঘাটন করেছে পুলিশ। এঘটনায় জড়িত আন্তঃডাকাত চক্রের দুইজন সদস্যকে শোন এরেস্ট করা হয়েছে। 
গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার রামদেবপুর এলাকার আব্দুর রশিদের ছেলে মো. ইউসুফ নবী (৪৮) এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার শাকতলী ভুইয়াবাড়ি এলাকার আব্দুল মান্নানের ছেলে মোদাচ্ছের হোসেন (২৯)। বর্তমানে তারা অপর ডাকাতি মামলায় বগুড়া জেলা কারাগারে রয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতির একাধিক মামলা রয়েছে। 
রবিবার(১৯ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। 
জেলা পুলিশের সূত্রে জানা যায়, গত বছরের (২০২৫) ২৩ ডিসেম্বর ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজীরহাট বাজারে অবস্থিত ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ২৪ ডিসেম্বর নীলফামারী থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। তদন্তে বিভিন্ন তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে একটি সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করা হয়।
সূত্রে আরও জানা যায়, গত ২৩ ডিসেম্বর দিবাগত রাতে মুখোশধারী ডাকাতদল বগুড়া শহরের বারোপুর এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশন ও এমআর ব্রাদার্স ডিস্ট্রিবিউশন হাউজে ডাকাতি করে। এসময় তারা সেখানে থাকা গার্ড ও কর্মচারীদের হাত-পা ও মুখ বেঁধে ক্যাশে থাকা ৪৩ হাজার টাকা, একটি বারবোর শটগান ও ১০ রাউন্ড কার্তুজ লুট করে নেয়। ডাকাতির সময় পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে পৌছালে ডাকাতরা পালিয়ে যায়। এরপর পুলিশ সদস্যরা ডাকাতদল বহনকারী মিনি ট্রাকের পিছু ধাওয়া করে এবং বিষয়টি থানার সব টহল পার্টিকে সতর্ক করা হয়। এক পর্যায়ে তারা মিনি ট্রাক রেখে পালিয়ে যায়। পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় ৩০ ডিসেম্বর অভিযানের মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। 
পরে ১ জানুয়ারি আসামি ইউসুফ নবী ও মোদাচ্ছের হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বেচ্ছায় জবানবন্দি দিয়ে ডাকাতির পরিকল্পনা ও বাস্তবায়নের বিস্তারিত তথ্য এবং অন্যান্য জড়িতদের নাম-ঠিকানা প্রকাশ করেছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। 
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, জেলার ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালের মধ্যে একটি লোহার তৈরি মিনি ভল্ট, ৪৪২টি ডিবিবিএল এটিএম কার্ড, একটি সিডিএম এইচডিডি, ১০টি এজেন্ট ব্যাংকিং কার্ড, ৮ বক্স স্টার প্লাগ পিন এবং ৬টি বলপেন উদ্ধার করা হয়েছে। 
তিনি আরও জানান, ডাকাতির মামলায় রবিবার দুপুরে তাদের শোন এরেস্ট দেখানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image