আজঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ -এ ১৫ বৈশাখ ১৪৩৩ - ১১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া

গাইবান্ধায় প্রাইভেটকারে ছাগল চুরি : কপাল পুড়লো দুই চোরের

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 28 এপ্রিল, 2026

গাইবান্ধায় চুরির অভিনব কৌশল নিয়ে প্রাইভেটকারে  ছাগল চুরি করতে গিয়ে কপাল পুড়েছে দুই চোরের।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের দিঘীরহাট বাজারে।

অভিযুক্তরা হলেন, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ি গ্রামের শাহীনের ছেলে জিনাত (২০) ও একই গ্রামের জারিলের ছেলে ইউসুফ (২৩)।

বিষয়টি নিশ্চিত করেন, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক।

স্থানীয়রা জানিয়েছেন, বিকেলের দিকে কামদিয়া ইউনিয়নের চেয়ারগ্রাম এলাকার দিঘীরহাট-ঘোড়াঘাট সড়কের পাশে এক কৃষকের ছাগল ঘাস খাচ্ছিলো। এ সময় ওই পথে যাওয়া একটি সাদা রঙের প্রাইভেটকারে ছাগলটি তুলে নিয়ে দ্রুত পালিয়ে যায় চোর চক্র। ঘটনাটি এক পথচারী দেখে ফেলেন।

এ ঘটনায় প্রতক্ষদর্শী সেই পথচারী সঙ্গে সঙ্গে সামনের বাজারে থাকা পরিচিত অপর এক ব্যক্তিকে মোবাইল ফোনে বিষয়টি জানান এবং সাদা রংয়ের গাড়িটি আটকের অনুরোধ করেন। এমন খবরে দিঘীরহাট বাজারের লোকজন চারমাথা মোড়ে অবস্থান নেয়। পরে প্রাইভেটকারটি সেখানে পৌঁছালে উপস্থিত জনতা গাড়িটি ঘিরে ফেলে এবং গাড়ি থেকে ছাগলটি উদ্ধার করে নিয়ে দুইজন চোরকে আটক করে পুলিশে খবর দেয়। 

খবর পেয়ে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দুই চোর, প্রাইভেটকারসহ ছাগল তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। 

বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সবুর বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। গাড়ি ও ছাগল জব্দ রয়েছে। আসামিদের আদালতে তোলা হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image