আজঃ রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ -এ ২৬ মাঘ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• আধুনিক নীলফামারী গড়ার অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করলেন জামায়াত প্রার্থী • লক্ষ্য শুধু নির্বাচন নয়, মূল লক্ষ্য দেশ পুনর্গঠন : বিরামপুরে তারেক রহমান • শ্রীমঙ্গল–কমলগঞ্জে উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার হাজী মুজিবের নির্বাচনী ইশতেহার ঘোষণা • দিনাজপুরে দাড়িপাল্লার সমর্থনে জনসভা ও মিছিল • উত্তরাঞ্চলে কৃষি ও শিল্পের বিপ্লব ঘটাতে চাই : বিরামপুরে তারেক রহমান • আধুনিক নীলফামারী গড়ার অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করলেন জামায়াত প্রার্থী • লক্ষ্য শুধু নির্বাচন নয়, মূল লক্ষ্য দেশ পুনর্গঠন : বিরামপুরে তারেক রহমান • শ্রীমঙ্গল–কমলগঞ্জে উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার হাজী মুজিবের নির্বাচনী ইশতেহার ঘোষণা • দিনাজপুরে দাড়িপাল্লার সমর্থনে জনসভা ও মিছিল • উত্তরাঞ্চলে কৃষি ও শিল্পের বিপ্লব ঘটাতে চাই : বিরামপুরে তারেক রহমান

আধুনিক নীলফামারী গড়ার অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করলেন জামায়াত প্রার্থী

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 7 ফেব্রুয়ারি, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-২ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে জেলা শহরের মরালসংঘ মোড়ে অবস্থিত প্রধান নির্বাচনী কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে লিখিত ইশতেহার প্রকাশ ও পড়ে শোনান তিনি।

ইশতেহারে আধুনিক, টেকসই, সমৃদ্ধ ও উন্নত নীলফামারী গড়ার লক্ষ্যে ৬টি অঙ্গীকারের আওতায় মোট ৩৩টি পয়েন্ট তুলে ধরা হয়েছে। অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে—দুর্নীতিমুক্ত প্রশাসন ও সরকারি ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, অবকাঠামো উন্নয়ন, সবার জন্য মানসম্মত শিক্ষা ও সু-চিকিৎসা, শিক্ষা-প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমতা ও সমঅধিকার প্রতিষ্ঠা।

ইশতেহার ঘোষণাকালে অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত, অবাধ তথ্যপ্রবাহ বজায় রাখা এবং দায়িত্বশীল ও স্বাধীন স্থানীয় গণমাধ্যম গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি অভিযোগ করে বলেন, প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং অনেক ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে।

ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে শহর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা আবু হানিফা শাহ, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ, সহ-সেক্রেটারি ও প্রার্থীর নির্বাচনী উইংয়ের সমন্বয়ক অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী এবং এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

আমাদের ৯০-এর শৈশব: যে সময় আর ফিরে আসবে না
এ যেন নদী নয়, অনিশ্চয়তার আর্তনাদ।
মানুষ অভাগা জন্মায় না; তাকে অভাগা বানিয়ে রাখার জন্য সমাজ, রাষ্ট্র ও বাস্তবতার সমন্বিত অনীহাই যথেষ্ট।
আমরা এই মহামূল্যবান পৃথিবীর যোগ্য সন্তান হতে চেয়েছি।