আজঃ রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ -এ ২৬ মাঘ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• আধুনিক নীলফামারী গড়ার অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করলেন জামায়াত প্রার্থী • লক্ষ্য শুধু নির্বাচন নয়, মূল লক্ষ্য দেশ পুনর্গঠন : বিরামপুরে তারেক রহমান • শ্রীমঙ্গল–কমলগঞ্জে উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার হাজী মুজিবের নির্বাচনী ইশতেহার ঘোষণা • দিনাজপুরে দাড়িপাল্লার সমর্থনে জনসভা ও মিছিল • উত্তরাঞ্চলে কৃষি ও শিল্পের বিপ্লব ঘটাতে চাই : বিরামপুরে তারেক রহমান • আধুনিক নীলফামারী গড়ার অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করলেন জামায়াত প্রার্থী • লক্ষ্য শুধু নির্বাচন নয়, মূল লক্ষ্য দেশ পুনর্গঠন : বিরামপুরে তারেক রহমান • শ্রীমঙ্গল–কমলগঞ্জে উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার হাজী মুজিবের নির্বাচনী ইশতেহার ঘোষণা • দিনাজপুরে দাড়িপাল্লার সমর্থনে জনসভা ও মিছিল • উত্তরাঞ্চলে কৃষি ও শিল্পের বিপ্লব ঘটাতে চাই : বিরামপুরে তারেক রহমান

নীলফামারীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 6 ফেব্রুয়ারি, 2026

নীলফামারী-২ (সদর) আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় জামায়াত সমর্থকদের বাধার অভিযোগ করেছেন এক নারী শিক্ষার্থী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের নীলসাগর গ্রুপের পরিবহন পুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

নীলফামারী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার এলিন লিখিত বক্তব্যে বলেন, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি আরও আটজন নারীকে নিয়ে বেলতলী বাজারে নীলফামারী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে ভোটের প্রচারণায় অংশ নেন।

এ সময় ধানের শীষের পক্ষে ভোট চাইলে স্থানীয় জাহাঙ্গীর, বাবু, রাশেদ ও খোকন নামের কয়েকজন তাদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং অকথ্য ভাষায় গালাগালি করে মারধরের চেষ্টা করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরবর্তীতে জানা যায়, অভিযুক্তরা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নীলফামারী উন্নয়ন মঞ্চের উপদেষ্টা রুহুল আমীন।

তিনি বলেন, নীলফামারীর উন্নয়নের লক্ষ্যে উন্নয়ন মঞ্চের কর্মীরা ধানের শীষের পক্ষে মাঠপর্যায়ে ভোটের কাজ করছেন। সেখানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, যা দুঃখজনক। আমরা চাই, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

আমাদের ৯০-এর শৈশব: যে সময় আর ফিরে আসবে না
এ যেন নদী নয়, অনিশ্চয়তার আর্তনাদ।
মানুষ অভাগা জন্মায় না; তাকে অভাগা বানিয়ে রাখার জন্য সমাজ, রাষ্ট্র ও বাস্তবতার সমন্বিত অনীহাই যথেষ্ট।
আমরা এই মহামূল্যবান পৃথিবীর যোগ্য সন্তান হতে চেয়েছি।