আজঃ রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ -এ ২৬ মাঘ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• আধুনিক নীলফামারী গড়ার অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করলেন জামায়াত প্রার্থী • লক্ষ্য শুধু নির্বাচন নয়, মূল লক্ষ্য দেশ পুনর্গঠন : বিরামপুরে তারেক রহমান • শ্রীমঙ্গল–কমলগঞ্জে উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার হাজী মুজিবের নির্বাচনী ইশতেহার ঘোষণা • দিনাজপুরে দাড়িপাল্লার সমর্থনে জনসভা ও মিছিল • উত্তরাঞ্চলে কৃষি ও শিল্পের বিপ্লব ঘটাতে চাই : বিরামপুরে তারেক রহমান • আধুনিক নীলফামারী গড়ার অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করলেন জামায়াত প্রার্থী • লক্ষ্য শুধু নির্বাচন নয়, মূল লক্ষ্য দেশ পুনর্গঠন : বিরামপুরে তারেক রহমান • শ্রীমঙ্গল–কমলগঞ্জে উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার হাজী মুজিবের নির্বাচনী ইশতেহার ঘোষণা • দিনাজপুরে দাড়িপাল্লার সমর্থনে জনসভা ও মিছিল • উত্তরাঞ্চলে কৃষি ও শিল্পের বিপ্লব ঘটাতে চাই : বিরামপুরে তারেক রহমান

তারেক রহমানের আগমন উপলক্ষে নীলফামারীতে শুভেচ্ছা মিছিল

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 5 ফেব্রুয়ারি, 2026

আগামী ৭ ফেব্রুয়ারি নীলফামারীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা রেদোয়ানুল হক বাবুর নেতৃত্বে নারীদের অংশগ্রহণে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় রেদোয়ানুল হক বাবু বলেন, দেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আগামী শনিবার নীলফামারীতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে স্বাগত জানিয়ে আজ তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

তারেক রহমানের আগমনকে ঘিরে জেলা জুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সব ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা তাঁর জনসভায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রত্যাবর্তনের পর নির্বাচনী প্রচারণায় প্রথমবারের মতো নীলফামারী সফরকে কেন্দ্র করে পুরো জেলায় প্রাণচাঞ্চল্য দেখা গেছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

আমাদের ৯০-এর শৈশব: যে সময় আর ফিরে আসবে না
এ যেন নদী নয়, অনিশ্চয়তার আর্তনাদ।
মানুষ অভাগা জন্মায় না; তাকে অভাগা বানিয়ে রাখার জন্য সমাজ, রাষ্ট্র ও বাস্তবতার সমন্বিত অনীহাই যথেষ্ট।
আমরা এই মহামূল্যবান পৃথিবীর যোগ্য সন্তান হতে চেয়েছি।