আজঃ রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ -এ ২৬ মাঘ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• আধুনিক নীলফামারী গড়ার অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করলেন জামায়াত প্রার্থী • লক্ষ্য শুধু নির্বাচন নয়, মূল লক্ষ্য দেশ পুনর্গঠন : বিরামপুরে তারেক রহমান • শ্রীমঙ্গল–কমলগঞ্জে উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার হাজী মুজিবের নির্বাচনী ইশতেহার ঘোষণা • দিনাজপুরে দাড়িপাল্লার সমর্থনে জনসভা ও মিছিল • উত্তরাঞ্চলে কৃষি ও শিল্পের বিপ্লব ঘটাতে চাই : বিরামপুরে তারেক রহমান • আধুনিক নীলফামারী গড়ার অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করলেন জামায়াত প্রার্থী • লক্ষ্য শুধু নির্বাচন নয়, মূল লক্ষ্য দেশ পুনর্গঠন : বিরামপুরে তারেক রহমান • শ্রীমঙ্গল–কমলগঞ্জে উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার হাজী মুজিবের নির্বাচনী ইশতেহার ঘোষণা • দিনাজপুরে দাড়িপাল্লার সমর্থনে জনসভা ও মিছিল • উত্তরাঞ্চলে কৃষি ও শিল্পের বিপ্লব ঘটাতে চাই : বিরামপুরে তারেক রহমান

দিনাজপুরে দাড়িপাল্লার সমর্থনে জনসভা ও মিছিল

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 7 ফেব্রুয়ারি, 2026

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর সদর আসনে জামায়াতের প্রার্থী এ্যাড. মোঃ মাইনুল আলমের দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে একটি মিছিল বের করা হয়।

সভায় বক্তারা বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। তারা ধান্ধাবাজ ও চাঁদাবাজদের আর দেখতে চায় না। বক্তারা দাবি করেন, এদেশে আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। সমৃদ্ধ দিনাজপুর গড়তে মাইনুল আলমের পাশে থাকার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, ৫ আগস্টের পর একটি দলের নিজেদের কর্মীদের হাতে দুই শতাধিক কর্মী নিহত হয়েছে। যাদের হাতে নিজ দলের কর্মীই নিরাপদ নয়, তাদের হাতে দেশ কিভাবে নিরাপদ থাকবে—এ প্রশ্ন তোলেন তারা। বক্তারা আহ্বান জানান, জনগণকে হ্যাঁতে ভোট দিতে হবে, কারণ হ্যাঁতে ভোট দিলে স্বাধীনতা আসবে আর না’তে ভোট দিলে গোলামী বরণ করতে হবে।

জনসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা জামায়াতের আমির মেহরাব আলী। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের ১১দলীয় ঐক্যজোটের প্রার্থী এ্যাড. মোঃ মাইনুল আলম।

এ সময় আরও বক্তব্য রাখেন এনসিপি দিনাজপুর জেলা শাখার আহবায়ক শাসমুল মোক্তাদির, দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা, ইসলামী ছাত্রশিবিরের নেতা ইকবাল হায়দার, জাগপার কেন্দ্রীয় নেতা সৈয়দ ইমরুল কায়েস রুপম, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শরাফত হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ নুরুল্লাহ সরকার, এনসিপি নেতা একরামুল হক আবির, শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ আয়াতুল্লাহ এবং এনসিপি’র কেন্দ্রীয় নেতা আরিফ মুন প্রমুখ।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

আমাদের ৯০-এর শৈশব: যে সময় আর ফিরে আসবে না
এ যেন নদী নয়, অনিশ্চয়তার আর্তনাদ।
মানুষ অভাগা জন্মায় না; তাকে অভাগা বানিয়ে রাখার জন্য সমাজ, রাষ্ট্র ও বাস্তবতার সমন্বিত অনীহাই যথেষ্ট।
আমরা এই মহামূল্যবান পৃথিবীর যোগ্য সন্তান হতে চেয়েছি।