আজঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ -এ ৯ বৈশাখ ১৪৩৩ - ৫ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নীলফামারীতেও চালু হলো ফুয়েল কার্ড • পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন • গাইবান্ধায় ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর • প্রধান শিক্ষকের গাফিলতি, এসএসসি পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী • ভোটে অংশ নিতে এনআইডি তথ্য বদলের অভিযোগ মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে • নীলফামারীতেও চালু হলো ফুয়েল কার্ড • পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন • গাইবান্ধায় ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর • প্রধান শিক্ষকের গাফিলতি, এসএসসি পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী • ভোটে অংশ নিতে এনআইডি তথ্য বদলের অভিযোগ মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে

ভূরুঙ্গামারীতে সুপারির বস্তায় পাওয়া গেল ৩ কেজি গাঁজা; নারী সহ মাদক ব্যবসায়ী আটক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এস এম নুরুল আমিন

এস এম নুরুল আমিন , ভুরুঙ্গামারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 22 এপ্রিল, 2026

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় বাসটার্মিনাল এলাকায় সুপারি ভর্তি বস্তার আড়ালে গাঁজা পাচারের সময় এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

২১ এপ্রিল মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুন্তাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল অভিযান চালায়। 
অভিযানে বাসটার্মিনাল এলাকায় অটোরিকশাযোগে গাঁজা পাচারের সময় ওই নারীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত নারী মোছাঃ মমতা বেগম (৫৫), তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বেগুনতলা গ্রামের তাহের আলীর স্ত্রী। 
পুলিশ জানায়, সে পাথরডুবী সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সুপারির বস্তার মধ্যে লুকিয়ে ঢাকাগামী একটি নৈশ কোচে ঢাকায় যাওয়ার চেষ্টা করছিলেন। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয় এবং সহযোগী হিসেবে এর অটোরিকশার চালককে আটক করা হয়।
ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুন্তাসির মামুন মুন জানান, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
 এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image