আজঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ -এ ৯ বৈশাখ ১৪৩৩ - ৫ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নীলফামারীতেও চালু হলো ফুয়েল কার্ড • পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন • গাইবান্ধায় ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর • প্রধান শিক্ষকের গাফিলতি, এসএসসি পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী • ভোটে অংশ নিতে এনআইডি তথ্য বদলের অভিযোগ মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে • নীলফামারীতেও চালু হলো ফুয়েল কার্ড • পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন • গাইবান্ধায় ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর • প্রধান শিক্ষকের গাফিলতি, এসএসসি পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী • ভোটে অংশ নিতে এনআইডি তথ্য বদলের অভিযোগ মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে

গাইবান্ধায় ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 22 এপ্রিল, 2026

গাইবান্ধার সাদুল্লাপুরে ডিজেলভর্তি ড্রামে ডুবে আরাফাত হোসেন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধাপরেহাট ইউনিয়ন পরিষদের সদস্য একরামুল মিয়া। এদিন ভোর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আরাফাত পালানপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।

ইউপি সদস্য ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির বারান্দায় খেলা করছিল ছোট্ট শিশু আরাফাত। পরিবারের অগোচরে হঠাৎ সে ঘরের বারান্দায় পলিথিন দিয়ে ঢেকে রাখা ডিজেল ভর্তি কাটা প্লাস্টিকের ড্রামে পড়ে যায়। পরিবারের সদস্যরা টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে শিশু আরাফাত মারা যায়।

স্থানীয়রা আরও জানান, শিশুটির বাবা বাবু মিয়ার একটি ট্রাক রয়েছে। যার ডিজেল ট্যাংকি ফুটো হয়ে যায়। মেরামতের জন্য ট্যাংকিতে থাকা সব তেল বাড়ির বারান্দায় একটি কাটা ড্রামে সংরক্ষণ করে রাখা হয়েছিল। সেই কাটা ড্রামে ঢেকে রাখা ডিজেলে শিশু আরাফাত খেলতে খেলতে পড়ে যায়।

এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) স্বপন কুমার রায় বলেন, একটি শিশুর তেলের ড্রামে পড়ে যাওয়ার ঘটনা শুনেছি। তার পর কি হয়েছে তা আর জানি না।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image