আজঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ -এ ২৮ চৈত্র ১৪৩২ - ২৩ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• ‎ কুড়িগ্রাম পৌর মেয়র হিসেবে ব্যাপক আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু • জামায়াতে ইসলামী দেবীগঞ্জ উপজেলা শাখায় নতুন আমির ও সেক্রেটারি ঘোষণা। • কথা কাটাকাটি থেকে হাবিপ্রবিতে রাতভর সংঘর্ষ, আহত ১০-১৫ • লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি গ্রেফতার • চিকিৎসাসেবার ‘হাব’ হবে এ অঞ্চল: স্বাস্থ্য সচিব • ‎ কুড়িগ্রাম পৌর মেয়র হিসেবে ব্যাপক আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু • জামায়াতে ইসলামী দেবীগঞ্জ উপজেলা শাখায় নতুন আমির ও সেক্রেটারি ঘোষণা। • কথা কাটাকাটি থেকে হাবিপ্রবিতে রাতভর সংঘর্ষ, আহত ১০-১৫ • লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি গ্রেফতার • চিকিৎসাসেবার ‘হাব’ হবে এ অঞ্চল: স্বাস্থ্য সচিব

ভূরুঙ্গামারীতে বিএনপি নেতা কর্তৃক উপজেলা প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকী, থানায় জিডি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এস এম নুরুল আমিন

এস এম নুরুল আমিন , ভুরুঙ্গামারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 10 এপ্রিল, 2026

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় উপজেলা প্রকৌশলীকে গালিগালাজ ও প্রাণ নাশের হুমকির অভিযোগে উপজেলা বিএনপির নেতা মামুন ব্যাপারী ও জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ (জিডি) করেছে উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার।

বুধবার (৮ এপ্রিল) রাতে দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়েছে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে মামুন ব্যাপারীর নেতৃত্বে ৩০/৪০ জন দুর্বৃত্ত তার অফিস কক্ষে প্রবেশ করে হামলার চেষ্টা ও প্রাণ নাশের হুমকি দেয়। এ ঘটনার পর তিনি অফিস থেকে বাইরে এলে জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমান অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণ নাশের হুমকি দেন।
 পরে তিনি তার ভবিষ্যত নিরাপত্তার জন্য সাধারণ ডায়রীভুক্ত করার আবেদন জানান। 

এ ব্যাপারে মামুন ব্যাপারী জানান, ফারুক রহমান এলজিইডি অফিসে এলসি সুপারভাইজার পদে কর্মরত ছিলো। গত ৬ এপ্রিল তাকে চাকুরী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এবিষয়ে তিনি জানতে ওই অফিসে যান। এ সময় উপজেলা প্রকৌশলীর সাথে কথাবার্তার এক পর্যায়ে উত্তেজিত কিছু ছেলে অশালীন আচরণ ও গালাগালি করে। 
পরে উপজেলা নির্বাহী অফিসার এসে পরিস্থিতি শান্ত করেন। তিনি বলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বিষয়টি মিমাংষার দায়িত্ব নিলেও পরে আর বসা হয়নি।

উপজেলা প্রকৌশলী  ইনছাফুল হক সরকার জানান, অশালীন আচরণ ও দায়িত্ব অবহেলার কারণে তাকে চাকুরী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বর্তমানে ভীতির মধ্যে অফিস করছেন। যে কোন সময় এরা তার উপর হামলা করতে পারে। এজন্যই তিনি জিডি করেছেন। 

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জিডি দায়েরের কথা স্বীকার করে জানান, আদালতের অনুমতি পেলেই তদন্ত  শুরু করা হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image