আজঃ বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬ -এ ২৬ চৈত্র ১৪৩২ - ২১ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ • রায়ে অসন্তোষ প্রকাশ করলেন শহিদ আবু সাঈদের বাবা • আবু সাইদ হত্যা মামলার রায়ের পর ‘জয় বাংলা’ স্লোগান আসামিদের • কাউনিয়ার ইউপি সদস্য ও মহিলা সহ সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু : আহত ৪ • আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড • টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ • রায়ে অসন্তোষ প্রকাশ করলেন শহিদ আবু সাঈদের বাবা • আবু সাইদ হত্যা মামলার রায়ের পর ‘জয় বাংলা’ স্লোগান আসামিদের • কাউনিয়ার ইউপি সদস্য ও মহিলা সহ সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু : আহত ৪ • আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী'র নতুন কমিটি ঘোষনা, সভাপতি খোকন ; সম্পাদক আশিক ও সাংগঠনিক নুরুল আমিন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এস এম নুরুল আমিন

এস এম নুরুল আমিন , ভুরুঙ্গামারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 3 এপ্রিল, 2026

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

 ৩ এপ্রিল (শুক্রবার) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় ১৫ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ রেজা। পরে তিনি নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। 

দৈনিক ভোরের পাতা ও দৈনিক বাংলার মানুষ এর উপজেলা প্রতিনিধি এ এস খোকনকে সভাপতি এবং দৈনিক জনকণ্ঠ ও দৈনিক নতুন সময় এর প্রতিনিধি এফ কে আশিককে সাধারণ সম্পাদক এবং দৈনিক আলোকিত সকাল ও রংপুর নিউজ এর উপজেলা প্রতিনিধি নুরুল আমিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহসভাপতি ফজলে রাব্বি এন্টনি, ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র স্বপ্নদ্রষ্টা রোটারিয়ান অধ্যাপক ডা. মিফতাহুল ইসলাম মিলন এবং অনলাইন গণমাধ্যম জনতার আস্থা'র প্রধান উপদেষ্টা মাহফুজুল ইসলাম কিরণ।

নতুন কমিটিতে সিনিয়র সহঃ সভাপতি হয়েছেন খালেদ হাসান (দৈনিক ঘোষণা), সহ-সভাপতি হিসেবে রয়েছেন রইচ উদ্দিন বাদশা (দৈনিক পরিবেশ), আব্দুল জলিল মাস্টার (কুড়িগ্রাম প্রতিদিন) ও কফিল উদ্দিন (দৈনিক সময় সংগ্রাম ও প্রত্যাশার আলো)।

যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে নাহিদ হাসান (দৈনিক দবানল ও দৈনিক তিস্তা), দপ্তর সম্পাদক মোর্শেদুর রহমান আনিসকে (মর্নিং পোস্ট)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন জাহিদুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার), আবু সুফিয়ান পারভেজ (দ্যা পিপল), রফিকুল ইসলাম স্বপন (নয়া খবর), জান্নাতুল (জনতার আস্থা), আবু মুসা (কুড়িগ্রাম সংবাদ) ও এনামুল হক (রোজ টিভি)।

নবনির্বাচিত সভাপতি এ এস খোকন ও সাধারণ সম্পাদক এফ কে আশিক সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে গঠনমূলক ভূমিকা রাখতে কাজ করবে। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার রক্ষা ও পারস্পরিক ঐক্য জোরদারেও উদ্যোগ নেওয়া হবে।

প্রধান নির্বাচন কমিশনার ও অতিথিরা নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য এবং কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image