আজঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ -এ ১ শ্রাবণ ১৪৩৩ - ৩০ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত • বেরোবিতে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত • ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারকে স্মরণে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির দোয়া ও স্মরণসভা • সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ • দিনাজপুরে র‍্যাবের অভিযানে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেপ্তার • ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত • বেরোবিতে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত • ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারকে স্মরণে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির দোয়া ও স্মরণসভা • সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ • দিনাজপুরে র‍্যাবের অভিযানে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এস এম নুরুল আমিন

এস এম নুরুল আমিন , ভুরুঙ্গামারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 15 জুলাই, 2026

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় রাশেদা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

নিহত ওই নারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের রোস্তম আলীর স্ত্রী। তিনি ভুরুঙ্গামারী এলজিইডি দপ্তরের GOBM প্রকল্পের আওতায় এলসিএস মহিলা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার তিলাই স্কুলের পশ্চিম পাশে সড়কে কাজ করে বিশ্রাম নিতে ওই রাস্তায় দাঁড়ালে ধামের হাট বাজার থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় মোটরসাইকেলচালক বেলাল হোসেন (২০) আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। তিনি উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভুরুঙ্গামারী এলজিইডি পরিবারের পক্ষ থেকে উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার স্বাক্ষরিত একটি শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image