আজঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ -এ ২৮ চৈত্র ১৪৩২ - ২৩ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• ‎ কুড়িগ্রাম পৌর মেয়র হিসেবে ব্যাপক আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু • জামায়াতে ইসলামী দেবীগঞ্জ উপজেলা শাখায় নতুন আমির ও সেক্রেটারি ঘোষণা। • কথা কাটাকাটি থেকে হাবিপ্রবিতে রাতভর সংঘর্ষ, আহত ১০-১৫ • লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি গ্রেফতার • চিকিৎসাসেবার ‘হাব’ হবে এ অঞ্চল: স্বাস্থ্য সচিব • ‎ কুড়িগ্রাম পৌর মেয়র হিসেবে ব্যাপক আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু • জামায়াতে ইসলামী দেবীগঞ্জ উপজেলা শাখায় নতুন আমির ও সেক্রেটারি ঘোষণা। • কথা কাটাকাটি থেকে হাবিপ্রবিতে রাতভর সংঘর্ষ, আহত ১০-১৫ • লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি গ্রেফতার • চিকিৎসাসেবার ‘হাব’ হবে এ অঞ্চল: স্বাস্থ্য সচিব

‎ কুড়িগ্রাম পৌর মেয়র হিসেবে ব্যাপক আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ বুলবুল ইসলাম

মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম সদর , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 10 এপ্রিল, 2026

‎কুড়িগ্রাম পৌরসভার আসন্ন মেয়র নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছেন বিএনপির দীর্ঘদিনের সক্রিয় নেতা সাইয়েদ আহম্মেদ বাবু। দলীয় রাজনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা ও তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে ঘিরে জোর আলোচনা চলছে তৃনমুল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে।তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষনা কিংবা মতামত দিতে নারাজ বলে জানিয়েছেন রাজনৈতিক ব্যাক্তিত্ব সাইয়েদ আহমেদ বাবু।

‎দলীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে আস্থা রেখে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় রয়েছেন।

‎জানা যায়, সাইয়েদ আহম্মেদ বাবু প্রায় ১২ বছর কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৬ বছর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনসহ তিনি পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক, জেলা যুবদলের সদস্য এবং ছাত্রদলের রাজনীতিতেও সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎এছাড়াও জেলার মানুষের কল্যানে সামাজিক মানবিক ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।ফলশ্রূতিতে জেলার অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ পদ পদবী নিয়ে  জেলা আইন শৃঙ্খলা কমিটি,মাদক প্রতিরোধ কমিটি,শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কমিটিতে অন্তর্ভূক্ত আছেন।সর্বশেষ জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি।

‎স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সাথে নিবিড় যোগাযোগ মেয়র পদে সম্ভাব্য ও শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনার যোগ্য। অবহেলিত দারিদ্র্য পীড়িত এ অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে অধিকার আদায়ে  স্পষ্টভাষী মানুষ হিসেবে বাবু ভাই যোগ্য বলে জানান নেতাকর্মীরা।

‎এ বিষয়ে সাইয়েদ আহম্মেদ বাবু বলেন, এলাকার মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি।উপকার করতে হলে ভোটে দাড়াতে হবে এমনটা নয়,উপকার করার মানসিকতা থাকলে মানুষের পাশে দাড়ানো সম্ভব। আমি এ বিষয়ে আমার বলার কিছু নাই।এখনো অনেক সময় বাকি জনগন যদি ভালোবেসে আমাকে চায় সেক্ষেত্রে পৌর নির্বাচনে প্রার্থীতার বিষয়টি বিবেচনা করবো।

‎তিনি আরো জানান, দল যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে আমি কুড়িগ্রাম পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করব। একটি আধুনিক, উন্নয়নমুখী ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়াই হবে আমার প্রধান লক্ষ্য।”

‎এদিকে, কুড়িগ্রাম পৌরসভার রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

‎রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল থেকে উঠে আসা এবং দীর্ঘ সময় মাঠে সক্রিয় থাকা নেতাদের মধ্যে সাইয়েদ আহমেদ বাবুর অবস্থান উল্লেখযোগ্য। তবে জনগণের প্রত্যাশা, দলীয় প্রতিযোগিতা ও বর্তমান রাজনৈতিক বাস্তবতাই নির্ধারণ করবে তার ভবিষ্যৎ পথচলা।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image