পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ১১ দিন বন্ধ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ১১ দিন বন্ধ থাকবে।
আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম স্থগিত থাকবে।
সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সবুজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমসহ সব ধরনের কার্যক্রম ১১ দিন বন্ধ থাকবে।
ঈদের ছুটি শেষে আগামী ২৮ মার্চ ২০২৬ থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম জানান, নির্ধারিত সময় অনুযায়ী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ২৮ মার্চ থেকে যথারীতি কার্যক্রম চালু হবে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন