আজঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬ -এ ২ চৈত্র ১৪৩২ - ২৭ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া

ঈদযাত্রায় চোখ রাঙাচ্ছে উড়ালসেতু

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 16 মার্চ, 2026

ঈদ মানেই বাড়ি ফেরা। প্রতি বছর এই সময়টাতে ঢাকা থেকে উত্তরবঙ্গের পথে নামে লাখো মানুষের স্রোত। কিন্তু এবারের ঈদযাত্রায় সেই আনন্দময় পথেই বড় এক শঙ্কার নাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌরাস্তা।

ঢাকা-রংপুর মহাসড়কের এই গুরুত্বপূর্ণ সংযোগস্থলে নির্মাণাধীন ফ্লাইওভার এবং ছয় লেন সড়ক। উন্নয়ন কাজের কারণে যেকোনো সময় দীর্ঘ যানজটের আশঙ্কা করছেন চালক, যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

অন্যদিকে একই প্রকল্পের গাইবান্ধার পলাশবাড়ী অংশে ভিন্ন চিত্র দেখা গেছে। সেখানে অ্যাপ্রোচ সড়কসহ আন্ডারপাস নির্মাণকাজ প্রায় শেষ হওয়ায় যানবাহন এখন নির্বিঘ্নে চলাচল করছে। প্রকল্পের ওই অংশে ইতিমধ্যে প্রায় ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে। ওপর ও নিচ- দুই পথেই যান চলাচল শুরু হওয়ায় স্থানীয় মানুষ ও যাত্রীরা স্বস্তিও প্রকাশ করেছেন।

গোবিন্দগঞ্জে সম্ভাব্য যানজট মোকাবিলায় প্রশাসন ও পুলিশ প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গোবিন্দগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মোস্তফা আল মামুন বলেন, ঈদকে সামনে রেখে ট্রাফিক পুলিশের ৯ জন সদস্যের পাশাপাশি থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ, জেলা ট্রাফিক পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন

করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, পান্থাপাড়া থেকে বোয়ালিয়া মোড় পর্যন্ত প্রায়
তিন কিলোমিটার এলাকায় জেলা ও থানা পুলিশের ৩০ থেকে ৪০ জন সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

এদিকে, ঈদযাত্রা স্বস্তিদায়ক রাখতে নির্মাণকাজ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ প্রসঙ্গে তিনি বলেন, ঈদের আগে ও পরে মিলিয়ে মোট ১০ দিন গোবিন্দগঞ্জের ছয় লেন মহাসড়কের নির্মাণকাজ বন্ধ রাখা হবে। পাশাপাশি চৌরাস্তায় পুলিশ বক্স স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং মাইকিংয়ের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হবে।

তবে স্থানীয়দের মতে, এসব ব্যবস্থার পরও গোবিন্দগঞ্জ চৌরাস্তা এবারের ঈদযাত্রায় উত্তরের মানুষের জন্য বড় এক বটলনেক হয়ে উঠতে পারে। তাই ঈদের আগে নির্মাণকাজের এলাকায় আরও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

সড়ক ও জনপথ বিভাগের তথ্যমতে, প্রকল্পের আওতায় ঢাকা-রংপুর মহাসড়কের উন্নয়নকাজ চলছে। বগুড়ার মোকামতলা থেকে গাইবান্ধার পলাশবাড়ী পর্যন্ত ৩০ দশমিক ১৫ কিলোমিটার সড়কের নির্মাণব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা। এছাড়া পলাশবাড়ী থেকে বড়দরগাহ পর্যন্ত ২৭ দশমিক ২ কিলোমিটার সড়কের উন্নয়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৮০ কোটি টাকা। এই প্রকল্পের আওতায় গোবিন্দগঞ্জ অংশে ছয় লেন সড়ক ও ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে। এখন পর্যন্ত কাজের অগ্রগতি প্রায় ৬০ শতাংশ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলে পুরোপুরি স্বস্তি পেতে আগামী আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সরেজমিন দেখা গেছে, গোবিন্দগঞ্জ পৌর এলাকার পান্থাপাড়া থেকে বোয়ালিয়া মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় ফ্লাইওভার ও র‍্যাম্প নির্মাণকাজ চলছে। এ সময় মূল মহাসড়কের বড় অংশ বন্ধ থাকায় দুই পাশের সংকীর্ণ সার্ভিস লেন দিয়েই যানবাহন চলাচল করছে। ফলে স্বাভাবিক সময়েই এখানে ধীরগতি ও যানজট দেখা যায়। ঈদ উপলক্ষে গাড়ির চাপ কয়েকগুণ বেড়ে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। গোবিন্দগঞ্জ চৌরাস্তা উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সংযোগ। এখানে ঢাকা-রংপুর মহাসড়কের সঙ্গে যুক্ত হয়েছে দিনাজপুরগামী সড়ক ও মহিমাগঞ্জ সড়ক। ফলে চারদিক থেকে আসা যানবাহনকে একই মোড় অতিক্রম করতে হয়। বর্তমানে নির্মাণকাজের কারণে চলাচলের জায়গা সংকুচিত হওয়ায় যানবাহনের গতি অনেক কমে গেছে।

এক পরিবহন চালক বলেন, ফ্লাইওভারের কাজ শুরু হওয়ার পর থেকে প্রায়ই এখানে দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। ঈদের সময় এই চাপ আরও বাড়বে। আরেক বাসচালক জানান, সিরাজগঞ্জ, বগুড়া ও রংপুর অংশে ছয় লেনের কাজ প্রায় শেষ হওয়ায় গাড়িগুলো দ্রুতগতিতে এসে গোবিন্দগঞ্জে ঢুকে পড়ে। কিন্তু এখানে এসে হঠাৎ সংকীর্ণ দুই লেনে নামতে হওয়ায় যানবাহন চলছে ধীরগতিতে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image