আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

চিলমারীতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ ফয়সাল হক

মোঃ ফয়সাল হক , চিলমারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 28 নভেম্বর, 2025

কুড়িগ্রামের চিলমারী উপজেলার বিএনপির দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে জানা গেছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরআগে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি'র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক যুগ্ম আহবায়ক  মোঃ আবু সাঈদ পাখী ও সাবেক সদস্য মোঃ আব্দুল মতিন সরকার শিরিন। 

উল্লেখ্য, চলতি বছরের ৪ জুলাই জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই দুই নেতাকে বহিষ্কার করা হয়েছিল।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image