আজঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ -এ ২৯ চৈত্র ১৪৩২ - ২৪ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডেও শুধু দলীয় কাউকে খোঁজা হবে না • পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ হোসেন এমপি • পঞ্চগড়ে গভীর রাতে আগুনে পুড়লো ৪ দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা • তারাগঞ্জে শ্মশানে স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বস্তিকার' নগদ টাকা, টিউবওয়েল ও গাছের চারা প্রদান • গাইবান্ধার চরাঞ্চলগুলোতে নেই পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান : বিপাকে শিক্ষার্থীরা • ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডেও শুধু দলীয় কাউকে খোঁজা হবে না • পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ হোসেন এমপি • পঞ্চগড়ে গভীর রাতে আগুনে পুড়লো ৪ দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা • তারাগঞ্জে শ্মশানে স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বস্তিকার' নগদ টাকা, টিউবওয়েল ও গাছের চারা প্রদান • গাইবান্ধার চরাঞ্চলগুলোতে নেই পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান : বিপাকে শিক্ষার্থীরা

গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নে উপকরণ বিতরণ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 4 আগস্ট, 2025

আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধিঃ

“নীতিবান শিশু, সুখী বাংলাদেশ”—এই স্লোগানে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা বিকাশে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলার কুঠিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে
উপজেলার ১১টি ক্লাস্টারের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।

বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা কর্মকর্তা নিলুফা ইয়াসমীন, সাখওয়াত হোসেন, চয়নিকা খাতুন, আব্দুর রউফ মিয়া, আবু সুফিয়ান, কুঠিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, মহিমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদাউস ইসলাম জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর শামছুল আলম।

বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়েই শিশুদের নৈতিক শিক্ষা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সুনাগরিক হিসেবে বেড়ে ওঠার অনুপ্রেরণা জোগাতে এসব উপকরণ সহায়ক ভূমিকা রাখবে বলে তাঁরা মত দেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে নৈতিকতা-সম্পর্কিত বিভিন্ন শিক্ষামূলক উপকরণ বিতরণ করা হয়।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image