আজঃ রবিবার, ১২ জুলাই, ২০২৬ -এ ২৮ আষাঢ় ১৪৩৩ - ২৬ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• চিরিরবন্দরে ইজিবাইক চুরির ঘটনায় এক ব্যক্তি আটক • পঞ্চগড়ে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির মাঠ পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব • এইচএসসি কেন্দ্র কমিটি গঠনে অনিয়ম, খবর প্রকাশের পরও নীরব কর্তৃপক্ষ • দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, প্রাণ গেল চালকের • দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি • চিরিরবন্দরে ইজিবাইক চুরির ঘটনায় এক ব্যক্তি আটক • পঞ্চগড়ে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির মাঠ পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব • এইচএসসি কেন্দ্র কমিটি গঠনে অনিয়ম, খবর প্রকাশের পরও নীরব কর্তৃপক্ষ • দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, প্রাণ গেল চালকের • দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

গোবিন্দগঞ্জে সাঁওতাল শিশুদের স্কুল ও মাঠ দখলের পাঁয়তারার প্রতিবাদে বিক্ষোভ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 24 সেপ্টেম্বর, 2025

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ স্মৃতি শ্যামল মঙ্গল রমেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ দখল চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আদিবাসী সাঁওতালরা।

বুধবার সকালে কাটাবাড়ী ইউনিয়নের সাঁওতাল পল্লী থেকে নারী-পুরুষেরা ঐতিহ্যবাহী তীর-ধনুক নিয়ে মিছিলসহ দীর্ঘ পথ অতিক্রম করে উপজেলা সদরে আসেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, স্থানীয় ভূমিদস্যু আতাউর রহমান সাবুর নেতৃত্বে সহযোগী সন্ত্রাসীরা আদিবাসী শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসায় বাধা প্রদান করছে। শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এমনকি মাঠে খেলাধুলায়ও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা। বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও অভিভাবকদের হুমকির ঘটনাও ঘটিয়েছে।

সাঁওতালদের দাবি, ভূমিদস্যুদের অবিলম্বে গ্রেফতার করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আদিবাসী শিশুদের স্কুল ও খেলার মাঠ দখলমুক্ত করে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ইউএনও অফিস চত্বরে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সুফল হেবরম, রাফায়েল হাসদা, গৌর পাহাড়ী, আদ্রিয়াস মুরমু, অলিভিয়া হেবরম, রিপন বেসরা জয়, প্রিসিলা মুরমু, শারমিন মারডি, রমেন মারডি, ব্রিটিশ সরেন প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি ভূমিদস্যুরা বিদ্যালয় ভাঙচুর করে ছাত্র-ছাত্রীদের নির্যাতন করেছে এবং স্কুল-মাঠ দখলের চেষ্টা চালাচ্ছে। এর আগে গত ২০ সেপ্টেম্বর জয়পুরপাড়া এলাকায় অভিভাবক ও শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছিলেন।

 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image