গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গাইবান্ধায় প্রস্তুুতিমুলক সভা
২৫ শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে গাইবান্ধায় প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের সম্মেলন কক্ষে এই প্রস্তুুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকার, সহকারী কমিশনার (এনডিসি) সাব্বির আহম্মেদ, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা বিআরডিবির উপ-পরিচালক রেজাউল করিম মিতা প্রমুখ।
এছাড়াও জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের অর্ধ শতাধিকের বেশি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘন্টাব্যাপী আলোচনা সভায় গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস ২ টি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে চুড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হয়।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন