কাহারোলে শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দিনাজপুরের কাহারোলে উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারি (শনিবার) কাহারোল কমিউনিটি সেন্টারে দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি. এর সহযোগিতায়, উপজেলা শিক্ষক - কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে, বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা সমবায় অফিসার মো. সারওয়ার মুর্শেদ, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর সেক্রেটারি মো. রুস্তম আলী, ভাইস চেয়ারম্যান মি. নিত্য গোপাল রায়,কালব দিনাজপুর ও নীলফামারী জেলা সহকারী ব্যবস্থাপক মো. ইমরান আহমেদ প্রমুখ।
২০২৪-২০২৫ ইং এর বার্ষিক প্রতিবেদন পাঠ করেন কালবের উপজেলা ব্যবস্থাপক মোঃআব্দুস সবুর।
বার্ষিক সাধারণ সভায় উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর ব্যবস্থাপনা পরিষদের অন্যান্য সদস্য দের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রেজারার মি. মর্ম চন্দ্র রায়, ডিরেক্টর মি. পরিমল রায়, ডিরেক্টর মো. জোবাইদুর রহমান ও উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর সব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন