কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়ন বিএনপি,ও অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের উদ্দোগ্যে ডাবোর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে ২৩ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর -১ (বীরগন্জ - কাহারোল) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ মোঃ মন্জুরুল ইসলাম মন্জু এর পক্ষে ধানের শীষ মার্কার নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর -০১ (বীর গন্জ -কাহারোল) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মন্জু।
তিনি তার বক্তব্যে জনসভায় উপস্থিত এলাকার জনসাধারণ, ভোটার ও সমর্থকসহ সকলের উদ্দেশ্যে বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল আটটার মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করবেন। সেই সাথে বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলে মিলে ঐক্যবদ্ধ থাকবেন।
তিনি বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আগামী সংসদ নির্বাচনে আপনাদের ভোটে বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে আপনাদের সুখে দূঃক্ষে পাশে থাকতে চাই।
এ সময় কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী সহ উপজেলা বিএনপি,র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় ওয়ার্ড বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও এলাকার হাজার হাজার ভোটার ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন