আজঃ সোমবার, ০৯ মার্চ, ২০২৬ -এ ২৫ ফাল্গুন ১৪৩২ - ২০ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। • বিশ্ব নারী দিবসে প্রান্তিক নারীদের মাঝে চারা গাছ বিতরণ করলো রূপনকশা টিম • পার্বতীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১ • মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা, ইয়ার্ডে জমে আছে ৪২০ কোটি টাকার পাথর • শৃঙ্খলা ভাঙলেই সর্বনাশ, প্রশাসনের সঙ্গে সংঘাত নয় : হুইপ আখতারুজ্জামান মিয়া • কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। • বিশ্ব নারী দিবসে প্রান্তিক নারীদের মাঝে চারা গাছ বিতরণ করলো রূপনকশা টিম • পার্বতীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১ • মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা, ইয়ার্ডে জমে আছে ৪২০ কোটি টাকার পাথর • শৃঙ্খলা ভাঙলেই সর্বনাশ, প্রশাসনের সঙ্গে সংঘাত নয় : হুইপ আখতারুজ্জামান মিয়া

কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Nuclear Fusion Closer to Becoming a Reality6

সুকুমার রায়

সুকুমার রায় , কাহারোল , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 9 মার্চ, 2026

দিনাজপুরের কাহারোল  উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

৯ মার্চ (সোমবার )২০২৬ ইং তারিখে  কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন শহিদুলের চাতালে   এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর -০১ আসনের জাতীয়  সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মন্জু।  তৃণমূল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশার 
সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এম পি মোঃ মনজুরুল ইসলাম  বলেন, “আপনারা   নিরলস ভাবে  পরিশ্রম করে আমাকে  নির্বাচিত করেছেন। আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। কাহারোল  উপজেলার সার্বিক উন্নয়নে আমি আপনাদের সকলের সক্রিয় সহযোগিতা ও দোয়া কামনা করছি।” তিনি আগামী দিনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক  সম্পাদক মোঃ জুয়েল রানার  সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান মতি,জেলা বিএনপির সদস্য মোঃ আবুল হোসেন রাজা,  উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাদেকুল ইসলাম সাদেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ওলিউর রহমান  প্রমুখ।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে এবং জনগণের অধিকার আদায়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাও করা হয়। 

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন  বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image