আজঃ সোমবার, ০৯ মার্চ, ২০২৬ -এ ২৫ ফাল্গুন ১৪৩২ - ২০ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। • বিশ্ব নারী দিবসে প্রান্তিক নারীদের মাঝে চারা গাছ বিতরণ করলো রূপনকশা টিম • পার্বতীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১ • মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা, ইয়ার্ডে জমে আছে ৪২০ কোটি টাকার পাথর • শৃঙ্খলা ভাঙলেই সর্বনাশ, প্রশাসনের সঙ্গে সংঘাত নয় : হুইপ আখতারুজ্জামান মিয়া • কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। • বিশ্ব নারী দিবসে প্রান্তিক নারীদের মাঝে চারা গাছ বিতরণ করলো রূপনকশা টিম • পার্বতীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১ • মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা, ইয়ার্ডে জমে আছে ৪২০ কোটি টাকার পাথর • শৃঙ্খলা ভাঙলেই সর্বনাশ, প্রশাসনের সঙ্গে সংঘাত নয় : হুইপ আখতারুজ্জামান মিয়া

বিশ্ব নারী দিবসে প্রান্তিক নারীদের মাঝে চারা গাছ বিতরণ করলো রূপনকশা টিম

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল হাসান

মাসফিকুল হাসান , বেরোবি , ক্যাম্পাস প্রতিনিধিঃ

আপডেটঃ 9 মার্চ, 2026

বিশ্ব নারী দিবস উপলক্ষে প্রান্তিক কমিউনিটির নারীদের সঙ্গে নিয়ে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে তরুণদের সামাজিক উদ্যোগ রূপনকশা। এ উপলক্ষে রূপনকশা টিম কমিউনিটির নারীদের মাঝে চারা গাছ বিতরণ করে এবং তাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে।

অনুষ্ঠানে রূপনকশা টিমের সদস্যরা নারীদের সঙ্গে পরিবেশ সংরক্ষণ, নারীর স্বাবলম্বিতা এবং সমাজ উন্নয়নে নারীর ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। তারা জানান, একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে নারীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাদের যাত্রা শুরু হয় মূলত “নতুন নেটওয়ার্ক ক্লাসরুম সেশন”–এর হাত ধরে। সেই সেশন থেকেই একদল তরুণ–তরুণী সমাজের নারীদের নিয়ে কাজ করার পরিকল্পনা গ্রহণ করে এবং ধীরে ধীরে তা বাস্তবে রূপ দিতে শুরু করে। বর্তমানে রূপনকশা টিম কমিউনিটির নারীদের প্রশিক্ষণ, উৎপাদন কার্যক্রম এবং বাজার সংযোগ তৈরিতে কাজ করছে।

রূপনকশা টিমের সদস্য তামিম বলেন,
“বিশ্ব নারী দিবস উপলক্ষে আমরা কমিউনিটির নারীদের সঙ্গে এই ছোট উদ্যোগটি নিয়েছি। আমরা চাই নারীরা শুধু দক্ষতায় নয়, পরিবেশ সচেতনতার ক্ষেত্রেও এগিয়ে থাকুক এবং সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশীদার হোক।”

এ বিষয়ে রূপনকশা টিমের আরেক সদস্য তামান্না বলেন,
“আমরা বিশ্বাস করি, একজন নারীর ক্ষমতায়ন শুধু তার নিজের নয়, পুরো সমাজের উন্নয়নে ভূমিকা রাখে। তাই আমরা কমিউনিটির নারীদের সঙ্গে নিয়মিত কাজ করার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চালিয়ে যেতে চাই।”

এ সময় কমিউনিটির নারীরাও এই উদ্যোগকে স্বাগত জানান। কমিউনিটির সদস্য পারুল বলেন,
“রূপনকশা টিম আমাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এবং আমাদের উৎসাহ দেয়। নারী দিবসে তাদের এই উদ্যোগ আমাদের জন্য খুবই ভালো লেগেছে।”

অন্যদিকে আরেক সদস্য হুমাইরা বলেন,
“আজকে আমরা চারা গাছ পেয়েছি এবং অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। এমন উদ্যোগ আমাদের জন্য খুবই উৎসাহজনক। আমরা চাই ভবিষ্যতেও তারা আমাদের সঙ্গে এভাবে কাজ করুক।”

রূপনকশা টিমের সদস্যরা জানান, ভবিষ্যতেও তারা কমিউনিটির নারীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ চালিয়ে যাবেন। 
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image