কাহারোলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
দিনাজপুরের কাহারোল উপজেলায় বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেল ৫টায় উপজেলার আল আজহার ইসলামিক একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ও ঢাকা তুরাগ থানা আমীর মোঃ মতিউর রহমান।
কাহারোল উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কাহারোল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাকিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ মামুনুর রশিদ চৌধুরী, মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান এবং কাহারোল উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে কাহারোল উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব এবং আল-আজহার ইসলামিক একাডেমির আরবি বিভাগের প্রধান মো. আবু তাহের পবিত্র মাহে রমজানের শিক্ষা ধারণ করে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন