আজঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ -এ ১২ ভাদ্র ১৪৩৩ - ১৩ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে এসি, স্বস্তিতে শিক্ষার্থীরা • দীর্ঘ দুই বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী যাতায়াত বেড়েছে • বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট ৬ বছর ধরে বন্ধ : ২০০ কোটি টাকা ব্যয়ে হবে চালু • বেরোবিতে অতিরিক্ত বাস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান • জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের সরাসরি মানুষের কাছে যেতে হবে- হুইপ আখতারুজ্জামান মিয়া। • বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে এসি, স্বস্তিতে শিক্ষার্থীরা • দীর্ঘ দুই বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী যাতায়াত বেড়েছে • বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট ৬ বছর ধরে বন্ধ : ২০০ কোটি টাকা ব্যয়ে হবে চালু • বেরোবিতে অতিরিক্ত বাস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান • জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের সরাসরি মানুষের কাছে যেতে হবে- হুইপ আখতারুজ্জামান মিয়া।

হিলিতে রাস্তার পাশে মুরগীর শেড থেকে মালিকবিহীন ১০০ বস্তা ছোলা ও সরিষা উদ্ধার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

গোলাম মোস্তাফিজার রহমান মিলন

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , 59 , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 3 জুলাই, 2026

দিনাজপুরের হাকিমপুরে হিলি টু বিরামপুর সড়কের একপাশে মুরগির শেড থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা ছোলা ও সরিষা উদ্ধার করেছে থানা পুলিশ।
  বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার সাতকুড়ি (নওনাপাড়া) এলাকায় সড়কের পাশে মুরগি শেড থেকে এগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ জাকির হোসেন। 
ওসি মোঃ জাকির হোসেন জানান, আমরা জানতে পারি যে, উক্ত এলাকায় রাস্তার পাশে জনৈক ব্যক্তির মুরগির শেডে কিছু চোরাই মালামাল কে বা কারা ফেলে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা ছোলা ও সরিষা পাওয়া যায়। 
তখন পুলিশ আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করে। এসব মালামালের মালিক কেউ আছে কিনা? তারা কোনও মালিকের নাম বলতে পারেনি। এমনকি সেখানে কোনও মালিককে পাওয়া যায়নি। পরে মালামাল গুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়। 
তিনি আরও বলেন, এর মধ্যে বেশির ভাগই ছোলার বস্তা। সরিষা আছে অল্প পরিমাণ। বস্তা গুলোর কয়েকটি ছেঁড়া-ফাটা। এসব মালামালের প্রকৃত মালিককে খুঁজছি আমরা। মালিক না পাওয়া গেলে পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image