মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১১ জুলাই, ২০২৬, ৪:৪৫ দুপুর আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২১ দুপুর
  • উপজেলা: দিনাজপুর সদর
  • জেলা: দিনাজপুর
  • বিভাগ: রংপুর

দিনাজপুরের সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে পুশইনের সময় এক নারীসহ ৪ জনকে শূন্যরেখায় ফেরত পাঠিয়েছে বিজিবি।

এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হলেও এখন পর্যন্ত ভারতের বিএসএফের কোনো সাড়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, শনিবার সকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আকিরাপুর দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে এক নারীসহ ৪ জন বাংলাদেশে প্রবেশ করছিল।

এ সময় বিজিবি বিষয়টি দেখতে পেয়ে তাদের বাধা প্রদান করে। ফলে তারা আর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। পুশইনকৃত ৪ জনকে দাইনুর বিওপির শূন্যরেখায় রাখা হয়েছে। ৪ জনের মধ্যে একজন নারী ও ৩ জন পুরুষ। পুরুষদের মধ্যে একজন প্রতিবন্ধী রয়েছেন।

ওই ৪ জনই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে বিজিবি। তারা হলেন— খুলনা সদর উপজেলার দৌলতপুর কারিকারপাড়া এলাকার মাসুদ মোল্লার ছেলে বাবুল মোল্লা (৫০), তার স্ত্রী মোছা. সুখী মোল্লা (৩৫), তাদের সন্তান মোহাম্মদ জিহাদ মোল্লা (১৫) এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচ কামনে গ্রামের মৃত তোরাব মোল্লার ছেলে গণি মোল্লা (৩৫)।

বিজিবির একটি সূত্র জানায়, গত দুই বছর আগে বাংলাদেশি চারজন নাগরিক কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন। এদের মধ্যে একই পরিবারের তিনজন এবং অন্য পরিবারের একজন। পরবর্তীতে বাংলাদেশে আসার সময় ভারতের পুলিশের হাতে তারা গ্রেপ্তার হন এবং সেখানে দুই মাস কারাভোগ করেন।

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে পত্র পাঠানো হয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম