চিরিরবন্দরে ছেলের ছুরিকাঘাতে বাবা ও সৎ ভাই নিহত।
দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় জমি জমার বিরোধ জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা ঘটনা স্থলে নিহত ও সৎ ভাই হাসপাতাল নেয়ার পথে মৃত্যু বরন করেছে ।
মঙ্গলবার (১২ মে) উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের মন্ডলপাড়া মৌজার টেপাপাড়া গ্রামে সকাল সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাবা শহিদুল ইসলাম দুলু(৭০) ছেলে জয়নাল আবেদীন কাবিল ওরফে বিশু(২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। নিহত দুলুর দুই সংসার প্রথম সংসারের স্ত্রীর দুই ছেলে হাবিল ও কাবিল, দুলুর দ্বিতীয় সংসারের স্ত্রীর ও দুই ছেলে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম। নিহত দুলুর বাবা প্রথম পক্ষের দুই ছেলে হাবিল ও কাবিল কে কিছু জমি লিখে দেয়। দ্বিতীয় পক্ষে স্ত্রীর সন্তানরা সেই জমির ভাগ চায়। কিন্তু হাবিল ও কাবিল এ জমির ভাগ দিতে চায় না এ নিয়ে বিরোধ চলে দীর্ঘ দিন ধরে আজ মঙ্গলবার সকালে বাবা দুলু ও ছেলে হাবিল এবং কাবিলা ভুট্টা খেতে কাজ করছিল। দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে ভুট্টা খেতে এসে বাবাকে মারতে শুরু করে পরে প্রথম পক্ষে স্ত্রীর ছোট ছেলে কাবিল আটকাতে গেলে ছোট স্ত্রীর দুই ছেলের ছুরিকাঘাতে ঘটনাস্থলে বাবা দুলু ইসলাম নিহত হয় এসময় ছোট ছেলে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু বরন করেন।
ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।
চিরিরবন্দর থানার (ওসি) তদন্ত আহসান হাবিব জানান, সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন