আজঃ রবিবার, ১৭ মে, ২০২৬ -এ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৩০ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ে ব্রিজ আছে রাস্তা নাই! উদ্বোধন করতে গিয়ে ক্ষেপে গেলেন -পানি সম্পদ প্রতিমন্ত্রী • ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপির অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় প্রসাধনী ও ৩০০ কেজি বাসমতি চাল জব্দ। • নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে নানা সামগ্রী বিতরণ • খানসামায় ইলেকট্রিশিয়ানদের সঙ্গে এমইপি গ্রুপের মতবিনিময় সভা • চিরিরবন্দরে ১২টি ইউনিয়নে একযোগে ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন। • পঞ্চগড়ে ব্রিজ আছে রাস্তা নাই! উদ্বোধন করতে গিয়ে ক্ষেপে গেলেন -পানি সম্পদ প্রতিমন্ত্রী • ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপির অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় প্রসাধনী ও ৩০০ কেজি বাসমতি চাল জব্দ। • নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে নানা সামগ্রী বিতরণ • খানসামায় ইলেকট্রিশিয়ানদের সঙ্গে এমইপি গ্রুপের মতবিনিময় সভা • চিরিরবন্দরে ১২টি ইউনিয়নে একযোগে ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন।

চিরিরবন্দরে ১২টি ইউনিয়নে একযোগে ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন।

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল মবিন সবুজ

এনামুল মবিন সবুজ , চিরিরবন্দর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 16 মে, 2026

দিনাজপুরের চিরিরবন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

​শনিবার (১৬ মে) সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলার আব্দুলপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সহায়তার পরিমাণ: তালিকাভুক্ত প্রতিটি অসহায় ও দুঃস্থ পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ১২টি ইউনিয়নে একযোগে এই চাল বিতরণ করা হচ্ছে।

চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ফাতেহা তুজ জোহরার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি। 

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সফিউল ইসলাম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন,সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহ।

​এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা ঈদ উপলক্ষে সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করেন এবং স্বচ্ছতার সাথে চাল বিতরণের নিশ্চয়তা প্রদান করেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image