মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:১১ দুপুর আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ দুপুর
  • উপজেলা: বীরগঞ্জ
  • জেলা: দিনাজপুর
  • বিভাগ: রংপুর

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ধান বোঝাই করা একটি ট্রলির এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারানোর পর ভ্যানের সঙ্গে সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কবিরাজহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ডাঙ্গারহাট গ্রামের আফজাল হোসেনের ৮ বছর বয়সী ছেলে আবু সাঈদ এবং ভোগনগর কলকটি গ্রামের ফজলার রহমানের ছেলে আনারুল ইসলাম (৬৫)।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় ভ্যানচালক সালাম (৫২) ও যাত্রী সুলতানা (৬০) গুরুতর আহত হন। তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গোলাপগঞ্জ বাজার থেকে ধান বোঝাই করে আসা ট্রলিটি কবিরাজহাটে পৌঁছার আগেই এক্সেল ভেঙে যায়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং পথচারীদের ওপর উঠে যায়।

ঘটনাস্থলেই আবু সাঈদ ও আনারুল ইসলাম মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে গুরুতর আহত সালাম ও সুলতানাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রলির চালক ও স্টাফ পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত ট্রলি, ভ্যান এবং নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম