বেরোবিতে তিন হলে প্রভোস্টসহ চার শিক্ষকের নতুন দায়িত্ব
সংক্ষেপে
বেরোবিতে তিন শিক্ষককে আবাসিক হলের প্রভোস্ট এবং একজনকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
- বিশ্ববিদ্যালয়: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
- ক্যাটাগরি: ক্যাম্পাস
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) চার শিক্ষক পেলো নতুন দায়িত্ব এর মধ্যে তিনজনকে বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলের প্রভোস্ট এবং একজনকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে তাদের এ দায়িত্ব দেওয়া হয়। অফিস আদেশ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে নতুন দায়িত্ব কার্যকর হয়েছে।
আদেশ অনুযায়ী, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুন-আল-রশীদকে বিজয়-২৪ হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ.টি.এম. জিন্নাতুল বাশারকে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।
এছাড়া, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মহসিনা আহসানকে শহিদ ফেলানী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানাকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি ওই পদ থেকে তার পদত্যাগের বিষয়টি মো. মাসুদ রানা নিজেই নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন।
সাম্প্রতিক মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই।
মন্তব্য লিখুন