মূল কনটেন্টে যান
আজঃ বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ -এ ১ আশ্বিন ১৪৩৩ - ৩ রবিউস সানি ১৪৪৮

দক্ষিণ কোরিয়ার গাছন ইউনিভার্সিটিতে সুযোগ পেলেন বেরোবির পারভেজ

দক্ষিণ কোরিয়ার গাছন ইউনিভার্সিটিতে সুযোগ পেলেন বেরোবির পারভেজ

মাসফিকুল হাসান

মাসফিকুল হাসান , বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর , ক্যাম্পাস প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৪ সকাল আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩০ দুপুর

সংক্ষেপে

বেরোবির শিক্ষার্থী পারভেজ ইকবাল দক্ষিণ কোরিয়ার গাছন ইউনিভার্সিটিতে MBA পড়ার জন্য ৫০ শতাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী স্কলারশিপ পেয়েছেন।

  • বিশ্ববিদ্যালয়: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
  • ক্যাটাগরি: ক্যাম্পাস

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী পারভেজ ইকবাল দক্ষিণ কোরিয়ার গাছন ইউনিভার্সিটি (Gachon University) এর মাস্টার্স প্রোগ্রামে ৫০ শতাংশ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ অর্জন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়টির MBA প্রোগ্রামে Management বিষয়ে পড়াশোনা করছেন।

পারভেজ ইকবালের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে স্নাতক পর্যায়ে পড়াশোনা করেছেন তিনি। স্নাতক পর্যায়ে তাঁর অর্জিত সিজিপিএ ৩.৩৯।তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এর ১২ তম ব্যাচের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

চলতি বছরে গাছন ইউনিভার্সিটির International Student Scholarship কার্যক্রমের আওতায় তিনি ৫০ শতাংশ স্কলারশিপ লাভ করেন। স্কলারশিপ পাওয়ার মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হয় তাঁর। বর্তমানে তিনি দক্ষিণ কোরিয়ায় অবস্থান করে MBA প্রোগ্রামে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়জীবন থেকেই সাংগঠনিক কাজ ও নিজের দক্ষতা বিকাশের প্রতি আগ্রহী ছিলেন পারভেজ। ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর ব্যবস্থাপনা বিষয়ে উচ্চশিক্ষার জন্য দক্ষিণ কোরিয়াকে বেছে নেন তিনি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে পড়াশোনা ও বিভিন্ন দেশের শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগকে নিজের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি।

স্কলারশিপ অর্জনের অনুভূতি জানিয়ে পারভেজ ইকবাল বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় সাংগঠনিক কাজের পাশাপাশি উচ্চশিক্ষার জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছি। দক্ষিণ কোরিয়ার গাছন বিশ্ববিদ্যালয়ে ৫০ শতাংশ স্কলারশিপ নিয়ে MBA পড়ার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এই অর্জনের পেছনে আমার পরিবার, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণা রয়েছে।”

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক পরিবেশে পড়াশোনা করার ফলে নতুন কিছু শেখার এবং নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ পাচ্ছি। ভবিষ্যতে এই শিক্ষা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য ইতিবাচক কিছু করতে চাই। একই সঙ্গে দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও স্কলারশিপের সুযোগ সম্পর্কে উৎসাহিত করতে চাই।”

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।