মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

বেরোবিতে অতিরিক্ত বাস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান

বেরোবিতে অতিরিক্ত বাস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান

মাসফিকুল হাসান

মাসফিকুল হাসান , বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর , ক্যাম্পাস প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ২৪ আগস্ট, ২০২৬, ৬:১২ বিকাল আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৮ দুপুর
  • বিশ্ববিদ্যালয়: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
  • ক্যাটাগরি: ক্যাম্পাস

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে 'বিশ্ববিদ্যালয়-মেডিকেল মোড়-টি.টি. কলেজ-বিশ্ববিদ্যালয়'  রুটে বিকেল ৫টা ১০ মিনিট ও সন্ধ্যা ৭টা ১০ মিনিটের ট্রিপে অতিরিক্ত বাস চালুর দাবিতে পরিবহন পুলের পরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।


সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মো. মাসুদ রানার সঙ্গে সাক্ষাৎ করে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এ স্মারকলিপি প্রদান করেন তারা।

বিজ্ঞাপন


স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের অন্যতম মাধ্যম হলো বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা। বিশেষ করে বিকেল ৫টা ১০ মিনিট ও সন্ধ্যা ৭টা ১০ মিনিটের বাসগুলোতে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ থাকায় অনেক শিক্ষার্থী সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। এতে তাদের যাতায়াতে ভোগান্তির পাশাপাশি নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে।


শিক্ষার্থীদের স্বার্থ ও নিরাপদ যাতায়াতের বিষয়টি বিবেচনা করে রুট নম্বর ৪-এ উল্লিখিত সময়ে একটি করে অতিরিক্ত বাস চালুর দাবি জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিরও দাবি জানানো হয়েছে।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন আহমেদ বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে আছি। তাদের কল্যাণে বেরোবি ছাত্রদল সবসময় কাজ করবে। অনেক শিক্ষার্থীর বিকেলে টিউশনসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজ থাকে। বিষয়টি বিবেচনা করে বিকেলের বাসের সংখ্যা বাড়ানোর জন্য আজ আমরা পরিবহন পুলের পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, রুট নম্বর ৪-এ একটি বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে।


 পরিবহন পরিচালক আগামীকাল থেকেই অতিরিক্ত বাস চালু আশ্বাস দিয়েছেন বলে জানান তারা।


এ সময় ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক  সালমান ইমতিয়াজ সাকিব, মাহিন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ আলমসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম