মূল কনটেন্টে যান
আজঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ -এ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ - ১৪ জুমাদাল সানি ১৪৪৮

ঠাকুরগাঁও নির্বাচনী আচরণ বিধি না মানার অভিযোগে জামাতের প্রেস ব্রিফিং

ঠাকুরগাঁও নির্বাচনী আচরণ বিধি না মানার অভিযোগে জামাতের প্রেস ব্রিফিং

রেজাউল ইসলাম মাসুদ , ঠাকুরগাঁও সদর , ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ২২ জানুয়ারী, ২০২৬, ৩:৫৪ দুপুর আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬, ৪:২৯ সকাল
  • উপজেলা: ঠাকুরগাঁও সদর
  • জেলা: ঠাকুরগাঁও
  • বিভাগ: রংপুর

ঠাকুরগাঁও জেলা জামাতে ইসলামীর অভিযোগ, বিএনপি দল নির্বাচনী আচরণবিধি মানছে না, প্রেস ব্রিফিং।  ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়(বড় মাঠ) মাঠে, ২২শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিংয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জামাতে ইসলামের মনোনীত ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী দেলাওয়ার হোসেন সহ জেলার সকল নেতৃবৃন্দ উপস্থিতি হয়ে সাংবাদিকদের কাছে  বিএনপি কে বিশেষ দল হিসাবে আখ্যায়িত করে বলেন, তারা নির্বাচনী যে নীতিমালা নির্বাচন কমিশনার দিয়েছে সেটা তারা লংঘন করেছে, ২১ জানুয়ারি রাত বারোটার আগেই তারা নির্বাচনে ফিস্টুলা সহ প্রচারণা শুরু করেছে , এ ব্যাপারে জেলা রিটার্নিং অফিসে লিখিত অভিযোগ করেছে বাংলাদেশ জামাতে ইসলাম। 

ঠাকুরগাঁও প্রেস ব্রিফিংয়ে আরো বলেন, ২৩শে জানুয়ারি বাংলাদেশ জামাতে ইসলামী নায়েবে আমির ডাঃ শফিকুর রহমান ও ১০ দলীয় শীর্ষ নেতারা ঠাকুরগাঁও শহরে নির্বাচনী সফরে আসবেন, এবং নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী আমির ডাঃ শফিকুর রহমান, নির্বাচনী আলোচনা ও নির্দেশনা পেশ করবেন, সাংবাদিকদের সহ স্থানীয় সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন ঠাকুরগাঁও জামাতে ইসলামী বাংলাদেশ।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।