আজঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৬ ভাদ্র ১৪৩৩ - ২৭ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• অনুমোদনের বাইরে সার মজুত, গুদাম থেকে ৯২০ বস্তা জব্দ—ডিলারের বিরুদ্ধে মামলা • ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা • মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত • অনুমোদনের বাইরে সার মজুত, গুদাম থেকে ৯২০ বস্তা জব্দ—ডিলারের বিরুদ্ধে মামলা • ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা • মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

রেজাউল ইসলাম মাসুদ

রেজাউল ইসলাম মাসুদ , ঠাকুরগাঁও সদর , ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

প্রকাশিতঃ 6 আগস্ট, 2026, 2:35 দুপুর আপডেটঃ 10 সেপ্টেম্বর, 2026, 4:05 দুপুর
  • উপজেলা: পীরগঞ্জ
  • জেলা: ঠাকুরগাঁও
  • বিভাগ: রংপুর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় হারভেস্টপ্লাস বাংলাদেশ-এর বাস্তবায়নে "রিয়েক্টস-ইন" প্রজেক্টের আওতায় "জিংক গম ও জিংক ধান" শীর্ষক স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ইএসডিও'র আয়োজনে ও পরিচালনায় পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের উজ্জ্বল কোঠা উচ্চ বিদ্যালয়ে সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

শতাধিক স্টুডেন্টের মাঝে ইএসডিও রিয়েক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম তাঁর বক্তব্যে মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা এবং জিংকের অভাব পূরণে জিংকসমৃদ্ধ ব্রিধান-১০২, ব্রিধান-১০০, ব্রিধান-৮৪ এবং ব্রিধান-৭৪-এর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন এবং উপস্থিত ছাত্রছাত্রীদের প্রতি জিংকসমৃদ্ধ চালের ভাত খাওয়ার অভ্যাস গড়ে তুলতে এবং অনুষ্ঠানে আলোচিত মেসেজগুলো তাঁদের নিজ নিজ পরিবার, প্রতিবেশী, আত্মীয়স্বজন এবং বন্ধু-বান্ধবীদের সঙ্গে শেয়ার করার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উজ্জ্বল কোঠা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুর ইনসান। আরও উপস্থিত ছিলেন স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ইএসডিও রিয়েক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট অফিসার মো. আবু তালহা শিশিরসহ মিডিয়া ব্যক্তিত্ব।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image