আজঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬ -এ ৪ শ্রাবণ ১৪৩৩ - ৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেসেঞ্জারে হুমকি ও অশালীন গালিগালাজের অভিযোগ, থানায় অভিযোগ • চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু • রৌমারীতে ইয়াবাসহ আটক তিন ব্যক্তিকে সালিশে ছেড়ে দেওয়ার অভিযোগ • সন্তানের জন্য মায়ের আহাজারি, অপহরণের দেড় মাসেও মিলেনি সন্তানের সন্ধান • ডিমলায় স্কয়ার ক্লিনিকের বিরুদ্ধে চিকিৎসা গাফিলতির অভিযোগ, প্রসূতির মৃত্যু • সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেসেঞ্জারে হুমকি ও অশালীন গালিগালাজের অভিযোগ, থানায় অভিযোগ • চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু • রৌমারীতে ইয়াবাসহ আটক তিন ব্যক্তিকে সালিশে ছেড়ে দেওয়ার অভিযোগ • সন্তানের জন্য মায়ের আহাজারি, অপহরণের দেড় মাসেও মিলেনি সন্তানের সন্ধান • ডিমলায় স্কয়ার ক্লিনিকের বিরুদ্ধে চিকিৎসা গাফিলতির অভিযোগ, প্রসূতির মৃত্যু

তারাগঞ্জে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল হক দুখু

এনামুল হক দুখু , তারাগঞ্জ , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 18 জুলাই, 2026

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আমীর আলী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় বিভিন্ন ধরনের ফলজ, বনজ গাছ ও ফুটবল দিচ্ছেন।

মাদক ছেড়ে খেলাধুলায় মনোনিবেশ করাতে ব্যতিক্রমী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মানুষ।

আমীর আলী উপজেলার ২নং কুর্শা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। তাঁর এ ব্যতিক্রমী প্রচারণা মাদকের বিরুদ্ধে একটি ভালো উদ্যোগ।

কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের বাসিন্দা হোমিওপ্যাথিক চিকিৎসক রেজাউল করিম নয়ামিয়া বলেন, 'সাধুবাদ জানাই তাঁর এমন উদ্যোগকে। বর্তমান সময়ে যুবসমাজ যেভাবে মাদকাসক্ত হয়ে পড়েছে, সেখানে খেলাধুলা হতে পারে চমৎকার একটি ভালো দিক। ভালো কাজের মাধ্যমেই আমরা আমাদের ইউনিয়ন থেকে সারা দেশকে সুন্দরভাবে সাজাতে পারি।'

চেয়ারম্যান প্রার্থী আমীর আলী বলেন, 'প্রকৃতির বিরূপ প্রভাব থেকে বাঁচতে আমাদের এখনই সচেতন হতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। তাই আমাদের বেশি করে গাছ লাগাতে হবে।'

তিনি আরও বলেন, 'যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে আমাদের খেলাধুলায় তাদের মনোনিবেশ করাতে হবে। খেলাধুলাই পারে দেহ-মনকে সুস্থ, স্বাভাবিক রাখতে। আমি গাছ ও ফুটবল বিতরণ করছি। সমাজ ও পরিবেশ ঠিক রাখতে আমার এ চেষ্টা অব্যাহত থাকবে।'

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image