আজঃ বুধবার, ২০ মে, ২০২৬ -এ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৩ জ্বিলহজ্জ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নাগেশ্বরীতে ভূমি সেবা মেলায় সেবা নিয়ে অভিযোগ সেবাগ্রহীতার • বেরোবির ১৭ বছরের ইতিহাসে ৫ উপাচার্য মামলার আসামি • জমি নিয়ে বিরোধ, সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি • হাবিপ্রবিতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ৪ শিক্ষার্থী বহিষ্কার • পঞ্চগড়ে জাল সনদে ১৫ বছর ধরে শিক্ষকতা দেখার কেউ নেই • নাগেশ্বরীতে ভূমি সেবা মেলায় সেবা নিয়ে অভিযোগ সেবাগ্রহীতার • বেরোবির ১৭ বছরের ইতিহাসে ৫ উপাচার্য মামলার আসামি • জমি নিয়ে বিরোধ, সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি • হাবিপ্রবিতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ৪ শিক্ষার্থী বহিষ্কার • পঞ্চগড়ে জাল সনদে ১৫ বছর ধরে শিক্ষকতা দেখার কেউ নেই

মানুষের জীবন ও সম্পদ রক্ষায় ফায়ার সার্ভিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে: এ টি এম আজহারুল ইসলাম

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল হক দুখু

এনামুল হক দুখু , তারাগঞ্জ , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 19 মে, 2026

'অগ্নিযোদ্ধাদের একটাই পন,নিরাপদ রাখবো সম্পদ ও জীবন' প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টার সময় তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৯ মে থেকে ২২ মে পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ আয়োজন পালন করা হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, 'অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। ফায়ার সার্ভিস শুধু আগুন নেভানোর কাজই করে না, বরং মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে'।

তিনি আরও বলেন, 'দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জনগণকে প্রশিক্ষণ ও সচেতনতার আওতায় আনতে হবে। তাহলেই দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে'।

স্টেশন অফিসার এস এম শরিফ আহাম্মদ আব্দুল্লাহ বলেন, 'ফায়ার সার্ভিস শুধু আগুন নেভানোর কাজই নয়, বরং জরুরি সেবা, উদ্ধার অভিযান, পরিদর্শন, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমসহ বহুমুখী দায়িত্ব পালন করে আসছে'। 

তিনি আরও জানান, 'উপজেলা নির্বাহী কর্মকর্তার দিকনির্দেশনায় তারাগঞ্জ বাজারে ওয়াটার রিজার্ভার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে'।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তারাগঞ্জ উপজেলা শাখার সম্পাদক মেহেদী হাসান শিপু  এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাগঞ্জ উপজেলা শাখার আমির এস এম আলমগীর হোসেন, সেক্রেটারি মো: ইয়াকুব আলী সংসদ সদস্যের প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image