আজঃ বুধবার, ০৮ জুলাই, ২০২৬ -এ ২৪ আষাঢ় ১৪৩৩ - ২২ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পীরগাছায় তিন ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা • ইউজিসির উদ্যোগে বেরোবিতে ‘আবদুল হাই শিকদার কর্নার’, সংরক্ষণে ১০ হাজার দুর্লভ বই • হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি, সাংবাদিক ও ইউএনওর হস্তক্ষেপে সমাধান • নীলফামারীতে সড়কে চাঁদাবাজি বন্ধ ও বিআরটিএ নির্ধারিত ভাড়া বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন • বাংলা হিলি পাইলট স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক সাদেক স্যারের মৃত্যুতে শোক • পীরগাছায় তিন ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা • ইউজিসির উদ্যোগে বেরোবিতে ‘আবদুল হাই শিকদার কর্নার’, সংরক্ষণে ১০ হাজার দুর্লভ বই • হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি, সাংবাদিক ও ইউএনওর হস্তক্ষেপে সমাধান • নীলফামারীতে সড়কে চাঁদাবাজি বন্ধ ও বিআরটিএ নির্ধারিত ভাড়া বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন • বাংলা হিলি পাইলট স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক সাদেক স্যারের মৃত্যুতে শোক

পীরগাছায় তিন ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

হাবিবুর রহমান

হাবিবুর রহমান , পীরগাছা , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 8 জুলাই, 2026

রংপুরের পীরগাছায় ওজন ও পরিমাপে কারচুপি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিনটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

অভিযানে তিনটি মামলায় মোট ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও উপজেলা প্রশাসন, পীরগাছার যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চৌধুরানী বাজারের মেসার্স চৌধুরানী ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোলে ৭০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯/৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মেসার্স স্বপন ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহে বিভিন্ন ইউনিটে ১৫০ থেকে ৩১০ মিলিলিটার পর্যন্ত কম পরিমাপ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় একই আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অপরদিকে কদমতলী মোড়ের মেসার্স সোহেল এন্ড সোহাগ ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোলে ৫২১ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ৫৬০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পীরগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আহসান হাবিব।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন বলেন, "ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ওজন ও পরিমাপে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। যারা আইন অমান্য করে জনগণের সঙ্গে প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আহসান হাবিব বলেন, "জ্বালানি বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত পরিমাণের কম সরবরাহ করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে বিএসটিআইর তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর জানিয়েছে, জনস্বার্থে ও ভোক্তা অধিকার সুরক্ষায় জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image