তারাগঞ্জে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ি আটক
- উপজেলা: তারাগঞ্জ
- জেলা: রংপুর
- বিভাগ: রংপুর
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ২৫ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ১ জন মাদকব্যবসায়িকে আটক করেছে তারাগঞ্জ থানা পুলিশ।
রবিবার (১০ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ মাছ বাজার এলাকা থেকে রিপন বাসফোর (২৫) কে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
আটক ওই মাদকব্যবসায়ি উপজেলার কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ বাজারের সুইপার পট্টি এলাকার বাবু লাল বাসফোরের ছেলে রিপন বাসফোর।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ' মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে'।
সাম্প্রতিক মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই।
মন্তব্য লিখুন