আজঃ সোমবার, ১৩ জুলাই, ২০২৬ -এ ২৯ আষাঢ় ১৪৩৩ - ২৭ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পীরগাছায় পশ্চিমদেবু বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে এসিল্যান্ড • ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • ব্যারিষ্টার জমির উদ্দিনের মৃত্যুতে হাবিপ্রবি সাদা দলের শোক • দিনাজপুরে তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর • চিরিরবন্দরে ইজিবাইক চুরির ঘটনায় এক ব্যক্তি আটক • পীরগাছায় পশ্চিমদেবু বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে এসিল্যান্ড • ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • ব্যারিষ্টার জমির উদ্দিনের মৃত্যুতে হাবিপ্রবি সাদা দলের শোক • দিনাজপুরে তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর • চিরিরবন্দরে ইজিবাইক চুরির ঘটনায় এক ব্যক্তি আটক

তরুণ যুব সংঘের উদ্যোগে পঞ্চগড়ে মাদকবিরোধী র‌্যালি ও মানববন্ধন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 2 অক্টোবর, 2025

“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”— এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ব্যারিস্টার বাজার এলাকায় ধাক্কামারা ইউনিয়নের তরুণ যুব সংঘ এ কর্মসূচির আয়োজন করে।

স্থানীয় তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সদর উপজেলার মিনি স্টেডিয়াম সংলগ্ন সাঁওতাল জনগোষ্ঠীর বসতি এলাকা ও ধাক্কামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবাধে চলতে থাকা মাদক ব্যবসা বন্ধের জোর দাবি জানানো হয়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন তরুণ যুব সংঘের মঞ্জুর আলম। এসময় বক্তব্য দেন ধাক্কামারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিকুল ইসলাম মানিক, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকিমুল ইসলাম, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম এবং ধাক্কামারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সৈয়দ ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, মাদক আজকের তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে রক্ষায় মাদক ব্যবসায়ীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব।

মানববন্ধনে ১নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন মসজিদের ইমামরাও অংশ নেন। তারা সমাজ থেকে মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ ভূমিকা কামনা করেন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image