পঞ্চগড়ে বাংলা ইশারা ভাষা দিবস ২০২৬ উদযাপন
“ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে বাংলা ইশারা ভাষা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে অনুষ্ঠানের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মাহবুব রহমান সুমন। এছাড়াও বক্তব্য দেন দেশ প্রতিবন্ধী স্কুলের পরিচালক জহিরুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
পঞ্চগড় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন