আজঃ সোমবার, ২০ জুলাই, ২০২৬ -এ ৫ শ্রাবণ ১৪৩৩ - ৪ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পার্বতীপুরে মাদক কেনাবেচা ও সেবন বন্ধের দাবিতে ইউএনওকে স্মারকলিপি • ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় একজন আটক • নদীভাঙনের কবলে শিক্ষা, অনিশ্চয়তায় দুই হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ • নীলফামারীতে ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার • ভূরুঙ্গামারীতে পুলিশি অভিযানে ভারতীয় গরু ও সচল সিমসহ তিনজন গ্রেপ্তার • পার্বতীপুরে মাদক কেনাবেচা ও সেবন বন্ধের দাবিতে ইউএনওকে স্মারকলিপি • ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় একজন আটক • নদীভাঙনের কবলে শিক্ষা, অনিশ্চয়তায় দুই হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ • নীলফামারীতে ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার • ভূরুঙ্গামারীতে পুলিশি অভিযানে ভারতীয় গরু ও সচল সিমসহ তিনজন গ্রেপ্তার

দেবীগঞ্জে সরকারি কর্মচারীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 19 জুলাই, 2026

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পৈতৃক সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে ওমর ফারুক নামে এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন আসাদুজ্জামান সরকার নামে এক ব্যক্তি।

অভিযুক্ত ওমর ফারুক উপজেলার চরতিস্তাপাড়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, দেবীগঞ্জ উপজেলার শেখবাঁধা মৌজার এসএ খতিয়ান নং-২৩১-এর দাগ নং-৪২৫৫-এর ৩২ শতক জমি তাদের পৈতৃক সম্পত্তি। দীর্ঘদিন ধরে তারা জমিটি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। তবে জমিটি কিছুদিন ধরে ফাঁকা থাকায় পাশের বাড়ির বাসিন্দা ওমর ফারুক সেটি জবরদখলের চেষ্টা করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগ অনুযায়ী, গত ১ জুলাই দিবাগত রাত থেকে ২ জুলাই ভোরের মধ্যে অভিযুক্ত ব্যক্তি কয়েকজন রাজমিস্ত্রি দিয়ে ওই জমিতে গরু পালনের জন্য ইট, বালু, সিমেন্ট ও কংক্রিটের পিলার ব্যবহার করে একটি সেড নির্মাণ করেন। খবর পেয়ে অভিযোগকারী ঘটনাস্থলে গেলে তাকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং মারমুখী আচরণ করা হয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি সরকারি চাকরিজীবী হওয়ায় চাকরির প্রভাব খাটিয়ে তাদের আইনি জটিলতায় ফেলার হুমকি দিয়েছেন।

অভিযোগকারী মো. আসাদুজ্জামান সরকার বলেন, ‘এটি আমাদের পৈতৃক সম্পত্তি। রাতের অন্ধকারে সেখানে গরুর সেড নির্মাণ করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।’

তবে রাতের আধারে ঘর নির্মাণের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত ওমর ফারুক বলেন, ‘জমিটি আসাদুজ্জামানদের, এটা ঠিক আছে। আমরা সেখানে দিনের বেলায় ঘর নির্মাণ করেছি। তারা আমাদের বিরুদ্ধে কোর্টে মামলা করেছে।’

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বলেন, ‘অভিযোগ পাওয়ার পর তহশিলদারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা আদালতে মামলা করেছে বলে জেনেছি। তাদের নির্দেশ দেওয়া হয়েছে, বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ যেন ওই জমিতে না যায়।’

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বলেন, ‘বাদীপক্ষ আদালতে ১৪৪ ধারায় আবেদন করেছেন। আদালতের নির্দেশনা বা সংশ্লিষ্ট কাগজপত্র থানায় পৌঁছালে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image