আজঃ বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬ -এ ২২ মাঘ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• সমাজ বিনষ্টকারীদের প্রতিরোধে প্রশাসনের আগে নাগরিকদের এগিয়ে আসতে হবে : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান • নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ • কাউনিয়ায় পে-স্কেলের দাবীতে বিক্ষোভ কর্মসূচী • পঞ্চগড়ে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান : মোবাইল কোর্টে জরিমানা, হাইড্রোলিক হর্ণ জব্দ • আগামীর বাংলাদেশ হবে বিএনপি’র বাংলাদেশ, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়বেন : নওশাদ জমির • সমাজ বিনষ্টকারীদের প্রতিরোধে প্রশাসনের আগে নাগরিকদের এগিয়ে আসতে হবে : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান • নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ • কাউনিয়ায় পে-স্কেলের দাবীতে বিক্ষোভ কর্মসূচী • পঞ্চগড়ে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান : মোবাইল কোর্টে জরিমানা, হাইড্রোলিক হর্ণ জব্দ • আগামীর বাংলাদেশ হবে বিএনপি’র বাংলাদেশ, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়বেন : নওশাদ জমির

তারেক রহমানকে মিথ্যুক বললেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 2 ফেব্রুয়ারি, 2026

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, “একজন নেতা বলছেন তারা দেশ থেকে পালায় না। যিনি ১৭ বছর দেশ থেকে পালিয়ে থেকে আবার দেশে আসলেন তার মুখে এসব কথা শোভা পায় না। তিনি মিথ্যুক, তিনি অসত্য কথা বলেছেন। যিনি ক্ষমতায় যাওয়ার আগে অসৎ কথা বলেন তিনি ক্ষমতায় গেলে  যে ওয়াদা করছেন তার  একটি ওয়াদাও পালন করবেন না। অথচ জামায়াতে ইসলামীর কোন নেতা মৃত্যুর ভয়ে দেশ থেকে পালিয়ে যায়নি। বরং হাসি মুখে ফাঁসির মঞ্চে গিয়েছেন। নিজে সুখে থাকার জন্য  বিদেশে থাকার চেষ্টা করেনি।”

সোমবার (২ ফেব্রুয়ারী) নীলফামারী জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নীলফামারী-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আল-ফারুক আব্দুল লতিফের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের দূর্নীতি করার অভিজ্ঞতা নেই মন্তব্য করে তিনি বলেন,“ওই দলের নেতা বলে বেড়াচ্ছেন তাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, জামায়াতের অভিজ্ঞতা নাই।  হ্যাঁ আমাদের অভিজ্ঞতা নেই, কিন্তু সেটি হলো দূর্নীতি করার।”

তিনি বলেন,“২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আমাদের দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় চালিয়েছেন। সকল মন্ত্রণালয়ে দূর্নীতি হয়েছে, কিন্তু এই তিনটি মন্ত্রণালয়ে একটি টাকারও দূনীতি কেউ প্রমাণ করতে পারেনি। অতত্রব এই দুই মন্ত্রী যেমন যোগ্য ছিল, তেমনি সততার সাথে মন্ত্রণালয় পরিচালনা করে প্রমাণ করেছে দূর্নীতি না করে মন্ত্রণালয়কে কত সুন্দর করা যায়। আমরা যদি  দেশ সেবার সুযোগ পাই, দেশকে শতভাগ দূর্নীতি মুক্ত করতে পারব ইনশাল্লাহ।”

জামায়াতকে ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন,“আপনারা বিগত ৫৪ বছরে নৌকা,ধানের শীষ,লাঙ্গলকে দেখেছেন। কিন্তু দাঁড়িপাল্লার লোকদের কখনও ক্ষমতায় দেখেন নাই। সকল দলকে দেখা শেষ একবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দেখেন আমরা কোন পরিবর্তন করতে পারি কিনা।”

বাংলাদেশে সম্পদের অভাব নেই উল্লেখ করে আজহারুল ইসলাম বলেন,“দেশে সম্পদের অভাব থাকলে গত ১৬ বছরে ২৭ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হতো না। অভাব শুধু সৎ ও যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের। ৫৪ বছর দূর্নীতিবাজরা দেশ শাসন করেছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে তারা। বিগত সরকার সমস্ত ব্যাংকগুলোকে লুটপাট করেছে। বাংলাদেশের দূনীতি বন্ধ করলে অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা দূনীতি করি না,দূনীতি করব না এবং কাউকে দূনীতি করতে দেব না।”

জামায়াতকে ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন,“আপনারা বিগত ৫৪ বছরে নৌকা,ধানের শীষ,লাঙ্গলকে দেখেছেন। কিন্তু দাঁড়িপাল্লার লোকদের কখনও ক্ষমতায় দেখেন নাই। সকল দলকে দেখা শেষ একবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দেখেন আমরা কোন পরিবর্তন করতে পারি কিনা।”

নীলফামারী শহর জামায়াতের আমীর ও নীলফামারী-২ আসনের পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও শহর জামায়াতের সহকারি সেক্রেটারী এ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, ডাকসু ভিপি সাদিক কায়েম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের প্রার্থী এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

আমাদের ৯০-এর শৈশব: যে সময় আর ফিরে আসবে না
এ যেন নদী নয়, অনিশ্চয়তার আর্তনাদ।
মানুষ অভাগা জন্মায় না; তাকে অভাগা বানিয়ে রাখার জন্য সমাজ, রাষ্ট্র ও বাস্তবতার সমন্বিত অনীহাই যথেষ্ট।
আমরা এই মহামূল্যবান পৃথিবীর যোগ্য সন্তান হতে চেয়েছি।